| ফ্যাক্ট চেক | ধর্মীয়
মুসলিম ব্যক্তির ঘরে অগ্নিসংযোগের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে
২২ নভেম্বর ২০২৬
বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাসস্থান পুড়িয়ে দেওয়া হয়েছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। এটি হিন্দু ধর্মাবলম্বীদের বাসস্থান পুড়িয়ে দেওয়ার দৃশ্য নয়। মূলত, গত ১৮ই নভেম্বর বাগেরহাট সদরে দুলাল আকন নামে মুসলিম এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এটি সেই ঘটনারই দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ডেইলি প্রিয় বাংলাদেশ নামে একটি ওয়েব পোর্টালে ১৯ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে সংযুক্ত ছবিতে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যায় বাগেরহাট সদরের হাড়িখালী এলাকায় দুলাল আকন নামে এক জেলা কৃষক লীগ নেতার বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেন।
দৈনিক সংযোগ প্রতিদিন থেকেও একই তথ্য জানা যায়।
দুলাল আকনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায় তিনি মুসলিম এবং আরেক পোস্টে তাঁর বাড়িতে অগ্নিসংযোগের বিষয়টিও তিনি নিশ্চিত করেন।
অর্থাৎ, বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের বাসস্থান পুড়িয়ে দেওয়া হয়েছে দাবি করে মুসলিম ব্যক্তির বসস্থানে অগ্নিসংযোগের দৃশ্য প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
Topics:
মুসলিমদের ঘরে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে
ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যা বলে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হিন্দু হওয়ার কারণে নয়,
ছাগল বাঁধা নিয়ে বিবাদ, মৃত্যু
বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে ভারতীয় গণমাধ্যমে প্রচার
বিরোধ মীমাংসা করতে গিয়ে মারধরে নিহতের ঘটনাকে সাম্প্রদায়িক হত্যা বলে প্রচার
ফ্যাক্ট চেক