| ফ্যাক্ট চেক | ধর্মীয়

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও, ছড়ানো হচ্ছে ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়াবহ’ দাবিতে

২৪ নভেম্বর ২০২৬

‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা খুব ভয়াবহ’ – দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২০২৩ সালের ৫ই মার্চ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ১১ নম্বর ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এটি সেই ঘটনার দৃশ্য।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ২০২৩ সালের ১০ মার্চ ‘AP Archive’ ইউটিউব চ্যানেলে ‘Crowded Rohingya camp hit by fire in Bangladesh’ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির শুরুর অংশের ফুটেজের সাথে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওর মিল খুঁজে পাওয়া যায়।

বিস্তারিত বর্ণনা থেকে জানা যায়, এটি ২০২৩ সালের ৫ই মার্চ কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা।

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে ২০২৩ সালের ৫ মার্চ ‘Onlooker UK’ এবং ৬ মার্চ ‘The London Standard’ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতেও একই ফুটেজ রয়েছে।

দেশি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টার ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড বাংলা ওয়েবসাইটে ২০২৩ সালের ৫ মার্চ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে প্রায় ২ হাজার ঘর পুড়ে যায়। ১১ নম্বর ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

Topics:

মুসলিম ব্যক্তির ঘরে অগ্নিসংযোগের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে
মিথ্যা
২২ নভেম্বর ২০২৬

মুসলিম ব্যক্তির ঘরে অগ্নিসংযোগের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে

মুসলিমদের ঘরে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে
মিথ্যা
১৭ নভেম্বর ২০২৬

মুসলিমদের ঘরে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে

ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
বিভ্রান্তিকর
৩ নভেম্বর ২০২৬

ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে

অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
২ নভেম্বর ২০২৬

অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার

টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম
মিথ্যা
১ নভেম্বর ২০২৬

টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে দেখাল ভারতীয় গণমাধ্যম

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও, ছড়ানো হচ্ছে ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়াবহ’ দাবিতে

ফ্যাক্ট চেক

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও, ছড়ানো হচ্ছে ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়াবহ’ দাবিতে

২৪ নভেম্বর ২০২৬

<p>
<p dir="ltr" style="line-height:1.38"><span style="font-size:11pt; font-family:Arial,sans-serif; color:#000000; background-color:transparent; font-variant:normal; text-decoration:none; vertical-align:baseline; white-space:pre; white-space:pre-wrap">কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও, ছড়ানো হচ্ছে ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়াবহ’ দাবিতে</span></p>
<br /></p>