| ফ্যাক্ট চেক | ধর্মীয়
বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক নির্যাতন দাবি করে পশ্চিমবঙ্গ বিজেপি ছড়ালো পারিবারিক কলহ ও শ্রমিক বিক্ষোভের ভিডিও
২৪ নভেম্বর ২০২৬
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ রাজ্যের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে গতকাল সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশের চারটি ঘটনার একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, বাংলাদেশে হিন্দু ধর্ম্বাবলম্বীরা তাদের ধর্মীয় বিশ্বাস ও পরিচয়ের কারণে প্রতিনিয়ত নিপীড়নের শিকার হচ্ছেন; নারী, শিশু কিংবা বৃদ্ধ, কেউই এই নিপীড়ন থেকে রেহাই পাচ্ছেন না। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, পশ্চিমবঙ্গ বিজেপির এক্স অ্যাকাউন্ট থেকে যে চারটি ঘটনা উল্লেখ করা হয়েছে, তার কোনোটিই ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কারণে হামলা বা নিপীড়নের নয়। দুটি ঘটনা পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতার কারণে ঘটেছে। আর বাকি দুটির একটি নড়াইলে রাজনৈতিক কারণে মুসলিম পরিবারে অগ্নিসংযোগ এবং অপরটি গাজীপুরে পোশাক শ্রমিকের বিক্ষভের দৃশ্য।
দৃশ্য ০১:
এই বিষয়ে অনুসন্ধানে বিবিস নিউজের ওয়েবসাইটে ২০২৪ সালের ১৭ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে এই ঘটনার বিষয়ে প্রকৃত তথ্য জানা যায়। বিবিসি সেই প্রতিবেদনে উক্ত নারীর বিষয়ে জানায়, ‘ইসলামপন্থীরা’ উক্ত নারীর বাড়িতে হামলা চালানোর দাবিটি সঠিক না। বিবিসি আরও জানায়, এটি ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কোনো ঘটনা না। এটি জমির মালিকানা সংক্রান্ত বিরোধের ঘটনা এবং হামলাকারীরা হিন্দু ও মুসলিম উভয় ধর্মের ছিল। এই ঘটনায় অন্য কোনো হিন্দু ধর্ম্বাবলম্বী ক্ষতিগ্রস্ত হয়নি এবং কোনো মন্দিরে ভাংচুরের ঘটনা ঘটেনি।
দৃশ্য ০২:
এই বিষয়ে অনুসন্ধানে ওয়েব পোর্টাল চর্চার ওয়েবসাইটে গত ২১ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, গত ২০ নভেম্বর নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি ও কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ কিছু বাড়িতে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পুলিশ জানায়, ‘বিক্ষুব্ধ-জনতা’ এসব বাড়িতে হামলা চালায়।
নড়াইলে সাম্প্রতিক সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। বাংলাফ্যাক্ট এ বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে।
দৃশ্য ০৩:
এই বিষয়ে অনুসন্ধানে Goutam Halder Pranto নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ৩০ আগস্ট প্রকাশিত এক পোস্টে একই দৃশ্য পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ধানখেত থেকে চিত্তরঞ্জন সূত্রধর নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি করেছেন, তাকে হত্যা করা হয়েছে। চিত্তরঞ্জণের স্ত্রী জানিয়েছেন প্রতিবেশিদের সঙ্গে তাদের জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলে আসছিলো।
দৈনিক সংবাদে গত ২৬ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। তবে গণমাধ্যমটিকে চিত্তরঞ্জণের স্ত্রী জানান, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে চিত্তরঞ্জনের সৎভাইদের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা ছিল। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মামলা ও বিরোধ চলমান আছে। ওই বিরোধের জেরে চিত্তরঞ্জনকে হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।
Kazal Roy নামে এক ফেসবুক অ্যাকাউন্টে ২৭ আগস্ট প্রকাশিত এক পোস্টে চিত্তরঞ্জণের স্ত্রীর সাক্ষাতকার পাওয়া যায়। তিনি জানান, জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাঁকে তাঁর ভাই হুমকি দিয়ে আসছিল।
দৃশ্য ০৪:
এই বিষয়ে অনুসন্ধানে Zakaria Tusher নামে এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে গত ১৮ নভেম্বর প্রকাশিত এক পোস্টে একই দৃশ্য পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, ঢাকাসহ আশেপাশের শিল্প এলাকায় পোশাক শ্রমিকরা সর্বনিম্ন মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ করার দৃশ্য এটি। বাংলানিউজের ফেসবুক পেজে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এটি গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভের দৃশ্য।
পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ ও শত্রুতা, রাজনৈতিক কারণে মুসলিম পরিবারে অগ্নিসংযোগ এবং গাজীপুরে পোশাক শ্রমিকের বিক্ষভের দৃশ্যকে পশ্চিমবঙ্গ বিজেপি বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রদায়িক নির্যাতন দাবি করে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
Topics:
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের পুরোনো ভিডিও, ছড়ানো হচ্ছে ‘বাংলাদেশে হিন্দুদের অবস্থা ভয়াবহ’ দাবিতে
মুসলিম ব্যক্তির ঘরে অগ্নিসংযোগের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে
মুসলিমদের ঘরে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়ানো হচ্ছে হিন্দুদের বাসস্থান পোড়ানোর দাবিতে
ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
অভিযুক্ত চোরের বাড়িতে হামলার ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ধর্মীয় পরিচয়ের কারণে নয়, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে শ্যামল কুমারকে বরখাস্ত করা হয়েছে
পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
নারায়ণগঞ্জে হিন্দু ব্যক্তির ওপর এসিড হামলা দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের
বসার জায়গা না পেয়ে কনসার্টে হামলা, ভারতীয় গণমাধ্যম বললো ‘ইসলামিস্টদের মব অ্যাটাক’
ফ্যাক্ট চেক