| ফ্যাক্ট চেক | রাজনীতি
মোদি বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বলে ছড়ানো ছবিটি এআই-সৃষ্ট
৩০ এপ্রিল ২০২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন বলে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, নরেন্দ্র মোদী একটি বড় প্ল্যাকার্ড বা পোস্টার ধরে আছেন। এতে শেখ মুজিবুর রমানের কয়েকটি ছবিসহ আরও ছবি রয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে, ১৯৭১ সালে শেখ মুজিবের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, শেখ মুজিবুরের এই অবদান বাংলার মানুষ কোনদিন ভুলবে না, ইন্ডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন।’
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের মানুষকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা জানানোর ছবিটি আসল নয়। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবিটি তৈরি করে ইন্টারনেটে ছড়ানো হয়েছে।
দেশীয় কিংবা আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ছবিটির কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র পাওয়া যায়নি।
‘বাংলাফ্যাক্ট’-এর পর্যবেক্ষণে প্রতীয়মান হয় যে, ছবিটি এআই দিয়ে তৈরি।
আরও নিশ্চিত হতে ছবিটি এআই-নির্ভর কনটেন্ট শনাক্তকরণ টুল ‘Hive Moderation’-এ বিশ্লেষণ করে দেখা গেছে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৮ দশমিক ৮ শতাংশ।
অর্থাৎ, নরেন্দ্র মোদী ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি।
উল্লেখ্য, নরেন্দ্র মোদি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ও ফেসবুকে পোস্ট দিয়েছেন। সেখানে তিনি দিনটিকে ‘ভারতের ঐতিহাসিক বিজয়’ বলে উল্লেখ করেছেন। তবে এই পোস্টে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা বিজয় সম্পর্কে কোনো কিছুর উল্লেখ ছিল না।
Topics:
সাদ্দামের সাথে আবিদের ছবিটি এআই দিয়ে সম্পাদিত
লোডশেডিং বিষয়ে উপদেষ্টা জাহেদকে জড়িয়ে ছড়ানো পোস্টটি ভিত্তিহীন
দীপু মনির জামিনে মুক্তি পাওয়ার তথ্যটি ভুয়া
ইন্ডিপেনডেন্ট টিভির ফটোকার্ড বিকৃত করে তেলের দাম বাড়ানো নিয়ে আমীর খসরুর নামে ভুয়া মন্তব্য প্রচার
ঢাকায় মার্কিন কূটনীতিকের বাসায় হাসিনার ‘রেজিম চেঞ্জের’ পরিকল্পনা তৈরির ভুয়া দাবি
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে জড়িয়ে প্রথম আলো'র নামে ভুয়া ফটোকার্ড প্রচার
ঠাকুরগাঁও-১ বুথফেরত জরিপ দাবি করে চ্যানেল 24 এর নামে ভুয়া ফটোকার্ড প্রচার
একাধিক গণমাধ্যমের ফটোকার্ড নকল করে নাহিদ ইসলামের নামে ভুয়া মন্তব্য প্রচার
বাংলাদেশের ৬০ শতাংশ ভোটারের আওয়ামী লীগকে পছন্দ করার দাবিটি মিথ্যা
ফ্যাক্ট চেক