| ফ্যাক্ট চেক | রাজনীতি
আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা
৩ মে ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতা-কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যা করছে – এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি মিথ্যা। মূলত, ঘটনাটি গত ৩০ এপ্রিল ফরিদপুরের কাফুরা এলাকা থেকে আইরিন আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনার। এই ঘটনায় বিএনপির নেতা-কর্মীরা জড়িত নেই বলে জানিয়েছে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে গত ৩০ এপ্রিল ‘দেশ দিগন্ত - Deshdiganta’ নামের এক ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশন বলছে, ফরিদপুরে নিখোঁজের ছয় দিন পর স্থানীয় এক কলাবাগান থেকে এক শিশুর লাশ উদ্ধারের ভিডিও সেটি। ‘Atv Newss Channel’ নামের ইউটিউব চ্যানেলে গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও থেকেও একই তথ্য মেলে।
এসব তথ্য গুগলে সার্চ করে দেশীয় একাধিক গণমাধ্যমে (১, ২, ৩, ৪) গত ৩০ এপ্রিল প্রকাশিত সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, নিখোঁজের ছয় দিন পর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ফরিদপুরের সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা এলাকার রেল লাইনের পাশে এক কলাবাগান থেকে আইরিন আক্তার (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। এ ঘটনায় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আটক ব্যক্তিদের রাজনৈতিক সংশ্লিষ্টতা বিষয়ে কোনো তথ্য সেসব সংবাদে উল্লেখ করা ছিল না।
বিষয়টি নিশ্চিত হতে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করে বাংলাফ্যাক্ট। তিনি বলেন, ‘বিএনপির নেতা-কর্মীরা জড়িত থাকার তথ্যটি সত্য না। আটক ব্যক্তিদের কেউ বিএনপির নেতা-কর্মী নন।’
তাছাড়া, গাজীপুরে আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতা-কর্মীরা বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে হত্যার দাবির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে এর সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওর দাবিটি মিথ্য।
তথ্যসূত্র
দেশ দিগন্ত - Deshdiganta
যমুনা টিভি
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
আতাউর রহমান আঙ্গুরের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ভিডিওটি এআই দিয়ে তৈরি
রুহুল কবির রিজভীর নামে ‘প্রধানমন্ত্রীর ১০০ টাকার লাঞ্চ’ ও ‘তেলের দাম বৃদ্ধি’ নিয়ে প্রচারিত মন্তব্যটি ভুয়া
বরগুনার নির্বাচন অফিসে অগ্নিকাণ্ডের ভিডিওকে গোপালগঞ্জে থানা পোড়ানোর বলে প্রচার
মেহেরপুরের দুই ফার্মেসির দ্বন্দ্বের ভিডিও ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা
ফ্যাক্ট চেক