| ফ্যাক্ট চেক | রাজনীতি
চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণের দাবিটি মিথ্যা
৫ মে ২০২৬
চট্টগ্রামে প্রকাশ্যে দিনের বেলায় ১৪ বছর বয়সী এক হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণ করেছে - সম্প্রতি এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সম্প্রতি চট্টগ্রামে ১৪ বছর বয়সী হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণের দাবিটি মিথ্যা। মূলত, ঘটনাটি পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরের। স্থানীয় পুলিশ জানিয়েছে, সিটি ডিভিশন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে পাকিস্তানি গণমাধ্যম উইনিউজের ওয়েবসাইটে গত ৩০ এপ্রিল প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবের রহিম ইয়ার খান শহরে দিনের আলোতে মাদক সেবন করিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জনমনে ক্ষোভ আরও বেড়ে গেছে।
এই ঘটনা সংক্রান্ত একটি এক্স পোস্টের রিপ্লাইয়ে পাকিস্তানের রহিম ইয়ার খান জেলা পুলিশের এক্স হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, জেলা পুলিশ অফিসার (ডিপিও) ইরফান আলী সামো ঘটনাটি গুরুত্ব দিয়ে দেখছেন। এই ঘটনায় সিটি ডিভিশন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তরা দুই ব্যক্তি ভুক্তভোগী তরুণীর আপন বাবা ও ভাই। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
তাছাড়া, সম্প্রতি চট্টগ্রামে ১৪ বছর বয়সী হিন্দু ধর্মাবলম্বী তরুণীকে মাদক সেবন করিয়ে অপহরণ করার দাবির বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে এর সত্যতা পাওয়া যায়নি।
অর্থাৎ, ভিডিওর দাবিটি মিথ্য।
তথ্যসূত্র
উই নিউজ
রহিম ইয়ার খান জেলা পুলিশ, পাকিস্তান
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
মেহেরপুরের দুই ফার্মেসির দ্বন্দ্বের ভিডিও ব্যবহার করে বিএনপির ভাবমূর্তি নষ্টের চেষ্টা
অগ্নিকাণ্ডের ভিডিওটি ডেমরার নয়, নেপালের
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিএনপির হামলায় হান্নান মাসউদের ছোট ভাই নিহত দাবি করে গুজব প্রচার
ফ্যাক্ট চেক