| ফ্যাক্ট চেক | রাজনীতি
মতিঝিল থানা বিএনপির সভাপতিকে মারধরের দাবিটি ভুয়া
২৭ জুলাই ২০২৬
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবু এক নারীর কাছে ১ লাখ টাকা চেয়ে ব্যাগ টানাটানি শুরু করলে তাঁকে তৌহিদী জনতা ধরে মারধর করেছে – এমন এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা। শিবলুর রহমান শিবু নামে মতিঝিল থানা বিএনপির কমিটিতে সভাপতি নেই।
এই বিষয়ে অনুসন্ধানে ‘Janobani News। সংবাদ’ নামে ফেসবুক পেজে গত ২৪ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, ব্যাংকের সামনে ৫ লাখ টাকা ছিনতাইচেষ্টার সময় এই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়।
বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে গত বছরের ৩০ আগস্টে প্রকাশিত বিএনপির মতিঝিল থানার আহ্বায়ক কমিটির তালিকা থেকে জানা যায়, এই কমিটির আহ্বায়ক হচ্ছেন মো. আলমগীর হোসেন। তাছাড়া, এই কমিটিতে শিবলুর রহমান শিবু নামে কারও নাম খুঁজে পাওয়া যায়নি।
Faysal Alam নামে এক ব্যক্তির ফেসবুক্ক অ্যাকাউন্টে গত ২৫ জুলাইয়ে এই বিষয়ে বিএনপির মতিঝিল থানার আহ্বায়ক মো. আলমগীর হোসেনের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি জানান, মারধরের শিকার ব্যক্তিকে তিনি চেনেন না এবং শিবলুর রহমান শিবু নামে কাউকে চেনেন না।
ছিনতাইচেষ্টার সময় এক ব্যক্তিকে আটক করে মারধরের ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের
‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী
দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক