| ফ্যাক্ট চেক | রাজনীতি
প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কোপানোর ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে প্রকাশ্য রাস্তায় এক ব্যক্তিকে কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে – এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা এবং এটি বাংলাদেশের কোনো ঘটনার দৃশ্য না। গত আগস্ট মাসের শুরুতে ভারতের হায়দ্রাবাদের সিঙ্গারেনি কলোনিতে আমির নামে এক ব্যক্তিকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে ভারতের গণমাধ্যম টাইমস নাও- এর ওয়েবসাইটে গত ৪ আগস্টে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, গত ২ আগস্ট ভারতের হায়দ্রাবাদের সাইদাবাদ থানার অন্তর্গত সিঙ্গারেনি কলোনিতে প্রকাশ্যে দিনের বেলায় আমির নামে এক যুবককে নারকেল কাটার দা দিয়ে বেশ কয়েকবার আঘাত করা হয়। এতে তার শরীর থেকে গুরুতর রক্তক্ষরণ হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ নিশ্চিত জানিয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম আরটিভি তেলেগুসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়। আরও জানা যায়, কালকা থানায় এই ঘটনায় একটি মামলা হয়েছে।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ফটোকার্ড নকল করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নামে ভুয়া মন্তব্য প্রচার
শুটিংয়ের দৃশ্যকে অস্ত্রের মহড়া দিয়ে বিএনপি কর্মীদের চাঁদাবাজি দাবি করে প্রচার
কক্সবাজারে বিএনপি নেতার হত্যার দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
বিদ্যুতের দাম নিয়ে নুরুল হকের মন্তব্যটি আ. লীগ আমলের
অন্তর্বর্তী সরকারের আমলের ভিডিও ছড়িয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
পলক ও আইভীর জামিন পাওয়ার তথ্যটি মিথ্যা, যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া
শেখ হাসিনা তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে দাবি করে ছড়ানো ছবিগুলো এডিটেড
ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেনাবাহিনীকে প্রধান উপদেষ্টার গুলি করার নির্দেশের তথ্যটি ভুয়া
ফ্যাক্ট চেক