| বিশ্লেষণ
গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যের খণ্ডাংশ নিয়ে কালের কণ্ঠের বিভ্রান্তিকর শিরোনাম
২০ জানুয়ারী ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র রায়ের খণ্ডাংশ নিয়ে “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় : গণশিক্ষা উপদেষ্টা” শিরোনামে ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করেছে কালের কণ্ঠ, যাতে মনে হয় সরকারকে সার্বিকভাবে “নিরপেক্ষ নয়” বলেছেন এই উপদেষ্টা। অথচ তিনি বর্তমান সরকারকে মূলত “এক অর্থে নিরপেক্ষ নয়”, বরং “জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে” এমনটি বলেছিলেন। “এক অর্থে” ও “গণ-অভ্যুত্থানের পক্ষে” অংশগুলো না রেখে শিরোনামে ভুল বার্তা উপস্থাপন করেছে কালের কণ্ঠ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জে এক সভায় গণশিক্ষা উপদেষ্টা গণভোটে অন্তর্বর্তী সরকারের হ্যাঁ-এর পক্ষে অবস্থান নেয়ার যৌক্তিকতা সম্পর্কে বলেন, “এক অর্থে এই সরকার পুরোপুরি নিরপেক্ষ না, কী অর্থে নিরপেক্ষ না? এই সরকার, আমাদের যে জুলাই গণ-অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানের পক্ষে। এই সরকার জুলাই গণ-অভ্যুত্থানের যে আকাঙ্খার প্রতিফলন ঘটবে, সেটার পক্ষেই বলবে। সেটাই তার কাজ। সেই অর্থে এটা পক্ষপাতহীন না। পক্ষপাত (আছে)। সেজন্য আমরা হ্যাঁ বলছি।”
এই বক্তব্যে বর্তমান সরকারকে জুলাই গণ-অভ্যুত্থান ও গণভোটের প্রশ্নে “নিরপেক্ষ নয়” বলা হয়েছে। সার্বিকভাবে “নিরপেক্ষ নয়” বলা হয়নি। কালের কন্ঠের সংবাদটিতে আগে-পরের বক্তব্যের উল্লেখ না রেখে একটি বাক্যের খণ্ডাংশ নিয়ে শিরোনাম করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। অবশ্য মূল প্রতিবেদনে উপদেষ্টার বক্তব্য সঠিকভাবে তুলে ধরা হয়েছে।
ফেসবুকে কালের কন্ঠের পোস্ট করা ফটোকার্ডে বিভিন্ন মন্তব্য দেখেই বোঝা যায়, অনেকেই এই শিরোনামে বিভ্রান্ত হয়েছেন। একজন লিখেছেন, “তাহলে আপনার কিভাবে নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন”, আরেকজন মন্তব্য করেছেন, “সত্য আস্তে আস্তে বের হচ্ছে ইউনুস স্যার নিরপেক্ষ সরকার নয় উপদেষ্টার মুখে জানা গেল”।
Topics:
কালের কণ্ঠ
গণমাধ্যমে সাকিব ও মাশরাফির ‘ইমেজ ক্লিন’ করার চেষ্টা
পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়ে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বয়ানের প্রভাব
সীমান্তের কাল্পনিক চিত্র আর ভুল তথ্য দিয়ে বানানো গেরুয়া-সবুজ ম্যাপ
সীমান্তের কোনোদিকেই কোনও দল একচেটিয়া আসন পায়নি
আওয়ামী লীগ আমলের দুর্নীতি-পাচারের কারণেই বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা
কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’
যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ওসমান হাদির ভাইয়ের বক্তব্যের খণ্ডিতাংশ নিয়ে বিভ্রান্তিকর ফটোকার্ড প্রচার
মৃত্যুর কারণ এখনো উদ্ঘাটন হয়নি, কোনো ভিত্তি ছাড়াই সাম্প্রদায়িক রঙ চড়িয়ে ভারতীয় মিডিয়ায় প্রচার
গণ-অভ্যুত্থানের গ্রাফিতির বইয়ের প্রচ্ছদকে গ্রেটার বাংলাদেশ-এর ম্যাপ দাবিতে ভারতীয় গণমাধ্যমে ধারাবাহিক অপপ্রচার
অন্তর্বর্তী সরকারকে “অবৈধ” বলে আখ্যা: আওয়ামীলীগের পেইজের লেখা যখন কালের কণ্ঠের প্রতিবেদনে
বিশ্লেষণ