| ফ্যাক্ট চেক | জাতীয়

নরসিংদীতে মাদ্রাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

৫ এপ্রিল ২০২৬

বিভ্রান্তিকর

গত ৩ এপ্রিল (শুক্রবার) নরসিংদী শহরের ভেলানগরের জেলখানার মোড় এলাকার মাদ্রাসাতুল আবরার আরাবিয়াহ মাদ্রাসায় গোসল করতে না চাওয়ায় মুজাহিদুল (৭) নামের একজন শিক্ষার্থীকে পা থেকে মাথা পর্যন্ত পিটিয়ে আহত করার অভিযোগে নাজমুস সাকিব নামের এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

এরই প্রেক্ষিতে, একজন হুজুর কর্তৃক এক ছাত্রকে পিটুনির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দাবি করা হচ্ছে এটি নরসিংদীর মাদরাসা ছাত্র পিটুনির ঘটনার দৃশ্য। 

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি নরসিংদীর মাদরাসা ছাত্র পিটুনির ঘটনার দৃশ্য নয়। বরং, ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের একটি মাদ্রাসায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনার দৃশ্য এটি। 

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান রিপাবলিক ওয়ার্ল্ড- এর ওয়েবসাইটে গতকাল শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য পাওয়া যায়। সেটি থেকে জানা যায়, ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরের একটি মাদ্রাসায় এক ছাত্রকে মারধর করার অভিযোগে দুজন শিক্ষককে গ্রেপ্তার করেছে স্থানীয় গাঙ্গোহ থানা পুলিশ। অভিযুক্তদের নাম জুনাইদ ও শোয়েব। 

একই ঘটনায় সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়ায় প্রকাশিত আরেকটি প্রতিবেদন থেকে জানা যায়, ছাত্রকে মারধরের এই ভিডিওটি প্রায় ১ বছর আগে সাহারানপুরের গাঙ্গোহ এলাকার দারুল উলুম যাকারিয়া মাদ্রাসা থেকে ধারণ করা। সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে। 

অর্থাৎ, নরসিংদী শহরের ভেলানগরে এক মাদ্রাসা ছাত্রকে পিটুনির ঘটননার দৃশ্য দাবি করে ভারতের উত্তর প্রদেশের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে; যা বিভ্রান্তিকর। 

তথ্যসূত্র

  • রিপাবলিক ওয়ার্ল্ড

Topics:

Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

নরসিংদীতে মাদ্রাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

ফ্যাক্ট চেক

নরসিংদীতে মাদ্রাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের

৫ এপ্রিল ২০২৬

<p>নরসিংদীতে মাদ্রাসা ছাত্র পিটুনির দৃশ্য দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের<br /></p>