| ফ্যাক্ট চেক | জাতীয়
র্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যার দাবিটি মিথ্যা
৫ মে ২০২৬
মাদকবিরোধী অভিযান চলাকালীন র্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে- এমন দাবি করে ফেসবুক পেজে আজ মঙ্গলবার (৫ মে) বিকাল ৪টা ৩২ মিনিটে পোস্ট করেছেন কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মাদকবিরোধী অভিযান চলাকালীন র্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যার দাবিটি মিথ্যা। বরঞ্চ, আজ মঙ্গলবার (৫ মে) র্যাব-১১-এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দল নারায়ণগঞ্জ শহরের দেওভোগের লিচু বাগ এলাকায় মাদকবিরোধী অভিযান চালালে দুর্বৃত্তরা তাদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে তিনজন র্যাব সদস্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই প্রতিবেদন লেখা অবধি আহত কারও মৃত্যুর তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
এই বিষয়ে অনুসন্ধানে আজ মঙ্গলবার (৫ মে) প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জান যায়, মঙ্গলবার (৫ মে) নারায়ণগঞ্জ শহরের দেওভোগ লিচু বাগ এলাকায় র্যাব-১১–এর সাদাপোশাকের একটি গোয়েন্দা দল মাদকের আস্তানা রেকি করতে সেখানে যায়। তারা সেখানে পৌঁছানোর পরপরই কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা র্যাবের তিন সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাঁদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় উপপরিদর্শক(এসআই) নজিবুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্য দুজন হলেন মাহী (২৫) ও ইব্রাহিম (২৫)।
বিডিনিউজ টুয়েন্টিফোরে আজ মঙ্গলবার (৫ মে) প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
তাছাড়া, এই প্রতিবেদন লেখা অবধি আহত কারও মৃত্যুর তথ্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, মাদকবিরোধী অভিযান চলাকালীন র্যাবের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে- এমন দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
প্রথম আলো
বিডিনিউজ টুয়েন্টিফোরে
Topics:
News Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ফ্যাক্ট চেক