| ফ্যাক্ট চেক | জাতীয়
৯ বছরের শিশু ধর্ষণ ও হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি ময়মনসিংহের নয়, ভারতের
২১ মে ২০২৬
ময়মনসিংহে ৯ বছরের এক শিশুকে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে গেছে - এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি ময়মনসিংহের নয়; ভারতের বিহার রাজ্যের কাটিহারের সান্দালপুর গ্রামের। ১ মার্চ দেশটির পুলিশ গ্রামের ভুট্টা ক্ষেত থেকে ৯ বছর বয়সী এক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে, গত ১ মার্চ ‘Hasan Shabab’ নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি ভারতের বিহার রাজ্যের কাটিহারের কোলাসি থানার সান্দালপুর গ্রাম থেকে এক মেয়ে শিশুর লাশ উদ্ধারের ঘটনা।
এসব তথ্যসূত্র গুগলে সার্চ করে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে গত ২ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বিহারের কাটিহার জেলার কোলাসি থানার অন্তর্গত সান্দলপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেত থেকে নয় বছর বয়সী এক মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটি একদিন আগে তার বাড়ি থেকে নিখোঁজ ছিল।
স্থানীয় পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে অভিযুক্ত একই গ্রামের ১৩ বছর বয়সী এক ছেলে। শিশুটি যখন মাঠের দিকে যাচ্ছিল তখন ধারালো অস্ত্র দিয়ে তার ওপর আক্রমণ করে সে।
তাছাড়া, ময়মনসিংহে সম্প্রতি শিশু ধর্ষণ বা হত্যার বিষয়ে খোঁজ চালালে, গণমাধ্যমে এমন তথ্য মেলেনি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৯ মে) রাজধানীর পল্লবীতে রামিসা আক্তার নামে আট বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার তথ্য গণমাধ্যমে এসেছে।
অর্থাৎ, ময়মনসিংহে ৯ বছরের শিশুকে দুর্বৃত্তরা ধর্ষণের পর হত্যা করে ভুট্টা ক্ষেতে ফেলে গেছে - এমন দাবি করে ছড়ানো ভিডিওটি বাংলাদেশের নয়।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
পিংক বাসের নারী ড্রাইভারদের জন্য হিজাব বাধ্যতামূলক করার প্রচারণাটি সঠিক নয়
শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
নারীদের ‘আলাদা বাস’ নিয়ে জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সেলিব্রেটিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ বলেননি মানসুরা আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
কক্সবাজারে সহিংসতার দাবি করে ছড়ানো ভিডিওটি ভারতের
নাগরিক টিভির ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার
গাজীপুরে ভোটের আগের রাতে ব্যালট গণনা দাবি করে ভারতীয় মিডিয়ায় পুরোনো ভিডিও প্রচার
ফ্যাক্ট চেক