| ফ্যাক্ট চেক | জাতীয়
কাশ্মীরের দৃশ্যকে ত্রিপুরা সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি হত্যার ভিডিও বলে প্রচার
১৬ জুন ২০২৬
ত্রিপুরা সীমান্ত দিয়ে এক বাংলাদেশি ভারতে ঢোকার চেষ্টা করলে ভারতীয় সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) জওয়ানরা তাঁকে হত্যা করেছে – এ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা এবং ভিডিওটি বাংলাদেশ-ভারত সীমান্তের নয় বরং ২০২৫ সালের আগস্টে কাশ্মীরের কুলগাম এলাকায় সেনা অভিযানে নিহত একজনের ভিডিও।
বিস্তারিত অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম ভাস্করের ওয়েবসাইটে ২০২৫ সালের ৪ আগস্ট প্রকাশিত এক প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, সে বছরের ১ আগস্টে কাশ্মীরের কুলগাম জেলার আখাল এলাকার ঘন জঙ্গলে এক অভিযান চালায় সেনাবাহিনী। এতে দুইজন সন্দেহভাজন দুর্বৃত্ত নিহত হয়। পরে তাঁদের একজনকে পুলওয়ামার এলাকার বাসিন্দা হারিস নাজির দার হিসেবে শনাক্ত করে দেশটির নিরাপত্তা বাহিনী। ভারতীয় গণমাধ্যম ডাব্লিওআইওএন ২০২৫ সালের ২ আগস্টে যে প্রতিবেদন প্রকাশ করে, তা থেকেও মেলে একই তথ্য।
তাছাড়া, সম্প্রতি বাংলাদেশ থেকে কুমিল্লা-ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ সদস্যরা কোনো বাংলাদেশিকে হত্যা করেছে এমন কোনো সংবাদ বাংলাদেশ বা ভারতের গণমাধ্যমে পাওয়া যায়নি।
অর্থাৎ, ত্রিপুরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ-এর হাতে কোনো বাংলাদেশির নিহত হওয়ার দাবিটি মিথ্যা এবং ওই দাবিতে ছড়ানো ভিডিওটি কাশ্মীরের।
Topics:
banglafact
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
বাংলাদেশে এক ব্যক্তিকে নির্মমভাবে মারধরের ঘটনা দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের
ভারতে দোকানীর ওপর হামলার ঘটনাকে বাংলাদেশের চাঁদাবাজির ঘটনা দাবিতে অপপ্রচার।
মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে দাবিতে অপপ্রচার
জুলাই যোদ্ধার নয়, এই ভিডিওটি আ. লীগের সাবেক এমপির বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনার
ফ্যাক্ট চেক