| ফ্যাক্ট চেক | জাতীয়

তরুণীর মৃতদেহ পড়ে থাকার এই ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

১৯ অক্টোবর ২০২৫

বিভ্রান্তিকর

বাংলাদেশে ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য- এমন দাবি করে একজন নারীর দেহ পড়ে থাকার একটি ছবি  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।  

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ছবিটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; এটি আসলে ভারতের আসাম রাজ্যের ধেমাজি এলাকায় সংঘটিত এক ঘটনার দৃশ্য। 

ছবিটি রিভার্স ইমেজ সার্চ করলে ‘গ্ৰন্থ সুবাস’ নামে ফেসবুক গ্রুপে ‘Ditul Guhain’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি পোস্টের ছবিতে একই ছবি পাওয়া যায়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন ভারতের আসাম রাজ্যের ধেমাজির গাই নদীর রেল ব্রিজের কাছাকাছি এলাকা থেকে এক তরূণীর মরদেহ শণাক্ত হয়। 

অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম প্রতিষ্ঠান ‘নিউজ ১৮’ এর আসাম এডিশনের ওয়েবসাইটে গত ১০ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়।

অর্থাৎ, ভারতে এক তরুণীর মৃতদেহের ছবিকে বাংলাদেশের ধর্ষণ-গুম-হত্যার দৃশ্য বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর। 

Topics:

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 
সালমান এফ রহমান কারামুক্ত হননি
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 

সালমান এফ রহমান কারামুক্ত হননি

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
২৫ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতিকে জড়িয়ে এমপি ফজলুর রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার
বিভ্রান্তিকর
২৪ আগস্ট ২০২৬

স্ক্রিপ্টেড ভিডিওকে বাস্তব ঘটনা দাবি করে প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

তরুণীর মৃতদেহ পড়ে থাকার এই ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

ফ্যাক্ট চেক