| ফ্যাক্ট চেক | জাতীয়

গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের

১৯ নভেম্বর ২০২৬

বিভ্রান্তিকর

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত লকডাউনে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলিস্তানে দলটির নেতাকর্মীরা বাসে অগ্নিসংযোগ করেছে – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বাসে অগ্নিসংযোগের ভিডিওটি আজকের নয়। প্রকৃতপক্ষে, ভিডিওটি ২০২৩ সালের ৩ ডিসেম্বরের।

এই বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম প্রতিষ্ঠান সময় টিভির ইউটিউব চ্যানেলে একই ভিডিও পাওয়া যায়। এর শিরোনাম থেকে জানা যায়, ২০২৩ সালের ৩ ডিসেম্বরে রাজধানীর গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তরা আগুন দেয়।

এসব তথ্যসূত্র সার্চ করলে গণমাধ্যম প্রতিষ্ঠান প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৩ সালের ৩ ডিসেম্বরে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এ থেকে জানা যায়, সেদিন রাজধানীর গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টার (উত্তর) মার্কেটের সামনের সড়কে দুর্বৃত্তরা 'ভিক্টর ক্লাসিক' নামের একটি বাসে আগুন দেয়। সেদিন সরকারের পদত্যাগসহ নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপিসহ বিরোধী বিভিন্ন দল-জোটের ডাকা নবম দফা অবরোধ কর্মসূচি পালন করা হয় বলে গণমাধ্যমটি উল্লেখ করে।

অর্থাৎ, ২০২৩ সালের ৩ ডিসেম্বর রাজধানীর গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওকে আজ আওয়ামী লীগের ডাকা কথিত লকডাউনে বাস পোড়ানোর দৃশ্য দাবিতে ছড়ানো হয়েছে; যা বিভ্রান্তিকর।

Topics:

গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
মিথ্যা
৫ নভেম্বর ২০২৬

শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য

বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
৪ নভেম্বর ২০২৬

আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
২ নভেম্বর ২০২৬

গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের

ফ্যাক্ট চেক

গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের

১৯ নভেম্বর ২০২৬

<p>গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের<br /></p>