| ফ্যাক্ট চেক | রাজনীতি
বাংলাদেশে ঢুকে আওয়ামী লীগের সভার দাবি সাবেক এমপি রনজিতের; অনুসন্ধানে প্রমাণ মেলেনি
১০ নভেম্বর ২০২৬
ভারতে পলাতক থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার দাবি করেছেন, তিনি ভারতের মেঘালয় সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা করেছেন এবং সভা শেষে আবার ভারতে ফিরে গেছেন । ৫ মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রচার করে দাবি করা হয়, সভাটি বাংলাদেশের অভ্যন্তরে অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাফ্যাক্ট-এর অনুসন্ধানে দেখা গেছে, বাংলাদেশের মূল ভূখণ্ডের কোনো গ্রাম, ইউনিয়ন বা লোকালয়ে এমন কোনো সভা অনুষ্ঠিত হয়নি। বিজিবি ও পুলিশের বক্তব্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে, এটি বাংলাদেশ-ভারত সীমান্তের দুর্গম পাহাড়ি পকেট, নো-ম্যানস ল্যান্ড বা ভারতের মেঘালয় অংশের সীমানায় দাঁড়িয়ে ধারণ করা একটি সুপরিকল্পিত ‘ফটো-অপ’ (Photo-op)।
গত ৮ নভেম্বর (রোববার) সন্ধ্যায় অনুষ্ঠিত একটি সভার ভিডিও ৯ নভেম্বর বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিত সরকার।
ভিডিওটিতে দেখা যায়, শামিয়ানার নিচে দাঁড়িয়ে রনজিত সরকার নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছেন। তাঁর পেছনে টানানো ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা”। ব্যানারে আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়। ব্যানার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে।
বক্তব্যে রনজিত সরকার দাবি করেন, তিনি মেঘালয় হয়ে বাংলাদেশে ঢুকে সভা করেছেন এবং ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পায়, ভিডিওটি প্রকাশের পর তাদের পক্ষ থেকে রনজিত সরকার ও সভায় উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কেউই সভার নির্দিষ্ট ভৌগোলিক অবস্থান প্রকাশ করতে রাজি হননি।
সুনামগঞ্জ-১ আসনের আওতাধীন সীমান্ত এলাকায় দায়িত্বপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় পুলিশ প্রশাসন রনজিত সরকারের দেশে প্রবেশের দাবি সরাসরি নাকচ করেছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জ সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও নিবিড় অনুসন্ধান চালিয়ে জানা গেছে—এই সীমান্ত দিয়ে কোনো অনুপ্রবেশ ঘটেনি এবং এমন কোনো সভার তথ্য বিজিবির কাছে ।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা রয়েছে এবং রনজিত সরকারের এই সীমান্ত দিয়ে দেশে ঢোকার কোনো বাস্তবিক সুযোগ নেই। এসব কারণে এটি স্পষ্ট যে, ঘটনাটি বাংলাদেশের মূল ভূখণ্ডের ভেতরে হয়নি। সুতরাং, বাংলাদেশের ভেতরে আওয়ামীলীগের সভা করার দাবিটি বিভ্রান্তিকর ও মিথ্যা।
Topics:
ফ্যাসিস্ট হাসিনার ২০২৩ সালের ভিডিওকে সাম্প্রতিক হিসেবে প্রচার
‘একেকজন হইছে গার্মেন্টস শ্রমিক আর বেতন চায় অফিসারের’ বলে মন্তব্য করেননি রুহুল কবির রিজভী
বিএনপির কর্মীর ভিক্ষুকের ব্যাগ ছিনতাইয়ের দাবিটি মিথ্যা, ভিডিওটি ভারতের
‘শেখ হাসিনা দেশে ফেরার দিনে অনেকেই দেশ ছেড়ে পালিয়ে যাবে’ বলে মন্তব্য করেননি ড. কামাল হোসেন
চুরির অভিযোগে নারীর চুল কাটার পুরোনো ঘটনায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সৈয়দা রিজওয়ানা হাসানের স্বামীর গুম হওয়ার ঘটনাটি সাম্প্রতিক নয়, ২০১৪ সালের
আওয়ামী লীগ নেতার মেয়েকে বিএনপির নেতাকর্মীদের ধর্ষণ ও হত্যার দাবিটি মিথ্যা
কালের কণ্ঠের ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে অপপ্রচার
ইয়র্কের বিমানবন্দরে ড. ইউনুসের ওপর ময়দা ছুড়ে মারার দাবিটি মিথ্যা
ফ্যাক্ট চেক