| ফ্যাক্ট চেক | রাজনীতি

আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান

৩০ ডিসেম্বর ২০২৫

মিথ্যা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি” — এমন মন্তব্য করেছেন দাবি করে যমুনা টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এমন কোনো মন্তব্য করেননি। বরং কোনো প্রকার তথ্যসূত্র উল্লেখ না করে তারেক রহমানকে উদ্ধৃত করে আলোচিত মন্তব্যটি প্রচার করা হয়েছে। তাছাড়া, যমুনা টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।

এছাড়াও, বাংলাফ্যাক্ট টিমের অনুসন্ধানে যমুনা টিভির লোগো সম্বলিত আলোচিত ফটোকার্ডটিতে অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। যেমন — যমুনা টিভির ফটোকার্ডের টেক্সট ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে। তাছাড়া বানানেও অসঙ্গতি পাওয়া যায়। 

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে আলোচিত দাবিটির পক্ষে গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি এমন কোনো মন্তব্য করলে তা গণমাধ্যমে ফলাও করে প্রচার হবার কথা।

যমুনা টিভি এমন মন্তব্য সম্বালিত ফটেকার্ড প্রকাশ করেছে কিনা তা জানতে গণমাধ্যম প্রতিষ্ঠানটির নিউ মিডিয়া বিভাগের এডিটর রুবেল মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে বাংলাফ্যাক্টকে তিনি জানান, “ফটোকার্ডটি ভুয়া”

এই বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাংলাফ্যাক্টকে জানান, “তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি।”

অর্থাৎ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে “আওয়ামীলীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে অংশ নিবে না বিএনপি”এমন দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া এবং যমুনা টিভির নামে ছড়ানো ফটোকার্ডটিও ভুয়া।

Topics:

হাসিনা-পুতিনের বৈঠকের ছবিটি সাম্প্রতিক নয়, ২০১৩ সালের
বিভ্রান্তিকর
৫ অক্টোবর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে সচিবালয়ে ছাত্রদের প্রবেশের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০২৫ সালের

‘বিশ্বব্যাপী যখন বোয়িংয়ের সঙ্কট শুরু হবে, তখন সুযোগ বুঝে আমরা এগুলোকে বেশি দামে বিক্রি করে দেব’ বলে মন্তব্য করেননিরুহুল কবির রিজভী

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের
বিভ্রান্তিকর
৪ অক্টোবর ২০২৬

দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনার আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেওয়ার ভিডিওটি ২০১৯ সালের

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল
সত্য
৪ অক্টোবর ২০২৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমানের নৈশভোজে অংশ নেওয়ার ছবিটি আসল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান

ফ্যাক্ট চেক

আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান

৩০ ডিসেম্বর ২০২৫

<p>

<b id="docs-internal-guid-f8d34db8-7fff-b495-6de7-ef32271478c9" style=" font-weight: normal"><p dir="ltr" style="line-height: 1.38"><span style="font-size: 11pt; font-family: Arial, sans-serif; background-color: transparent; font-variant: normal; text-decoration: none; vertical-align: baseline; white-space: pre-wrap">আওয়ামী লীগকে ছাড়া বিএনপি নির্বাচনে অংশ নেবে না বলে মন্তব্য করেননি তারেক রহমান</span></p></b>
<br /></p>