| বিশ্লেষণ

খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন

১ অক্টোবর ২০২৫

ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গত ২৯ সেপ্টেম্বর 'Bangladesh Army opens fire on Hindus, Buddhists protesting rape and temple attacks' শীর্ষক এক প্রতিবেদনে দাবি করেছে, খাগড়াছড়িতে ধর্ষণ ও মন্দিরে হামলার প্রতিবাদে বৌদ্ধ ও হিন্দুদের জমায়েতের ওপর বাংলাদেশ সেনাবাহিনী গুলি চালিয়েছে এবং ঘটনাকে 'হিন্দু-বৌদ্ধদের বিরুদ্ধে নৃশংসতা' হিসেবে উপস্থাপন করেছে। ভিডিও প্রতিবেদনের থাম্বনেইলে আলাদাভাবে “Bangladesh: Army fires on Hindus” লিখেছে ।

গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে পাহাড়ি অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় তিনজন মারমা নিহত হন। কিন্তু, খাগড়াছড়িতে হিন্দু বা বৌদ্ধ মন্দিরে হামলা বা এর প্রতিবাদে জমায়েতেরও কোনো সংবাদ পাওয়া যায়নি। অর্থাৎ, প্রতিবাদকারী হিন্দুদের ওপর গুলি চালানোর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।

উল্লেখযোগ্য যে, এর আগেও ইন্ডিয়া টুডে গত ৯ জুলাইয়ে ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে হত্যাকাণ্ডের শিকার মুসলিম ব্যবসায়ী সোহাগকে হিন্দু বলে প্রচার করেছিল।

Topics:

ভারতীয় গণমাধ্যম

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান  কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
২৮ আগস্ট ২০২৬

এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন

মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল
২৭ আগস্ট ২০২৬

মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল

পলাতক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মচ্ছব
১৮ আগস্ট ২০২৬

পলাতক গোয়েন্দা কর্মকর্তা মনিরুল ইসলামের সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্র তত্ত্বের মচ্ছব

হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া
৩ আগস্ট ২০২৬

হাসিনা প্রকাশ্যে আসবে, এমন বয়ান আগেও ছড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়া

হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়
২ আগস্ট ২০২৬

হাসিনা আমলে ক্রসফায়ারের শিকার ৬৩%ই বামপন্থী, এই হিসাব সঠিক নয়

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

খাগড়াছড়ির সহিংসতা নিয়ে ভারতীয় গণমাধ্যমের বিভ্রান্তিকর প্রতিবেদন

বিশ্লেষণ