| বিশ্লেষণ

হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন

৭ ফেব্রুয়ারি ২০২৬

আজ ৭ ফেব্রুয়ারি চ্যানেল আই-এর ফেসবুক পেজে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে ‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা’ শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশিত হয়েছে।

তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তারেক রহমান সরাসরি এমন মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন, ‘যদি জনগণ কাউকে গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।’

 চ্যানেল আই- এর এ সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে তারেক রহমানের দেওয়া সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয়েছে।

 পরবর্তীতে রয়টার্সে গত ৬ ফেব্রুয়ারি ‘Exclusive: Bangladesh PM front-runner rejects unity government offer, says his party set to win’ শিরোনামে প্রকাশিত মূল প্রতিবেদনটি পর্যবেক্ষণ করে বাংলাফ্যাক্ট। প্রতিবেদনের একাংশে বলা হয়, ‘Asked whether Hasina's children were free to return from abroad and engage in politics, he said: “If someone is accepted by the people, if people welcome them, then anyone has the right to do politics.” এর বাংলা অর্থ দাঁড়ায় - “হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে এসে রাজনীতিতে অংশ নিতে স্বাধীন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যদি কাউকে জনগণ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।”

অর্থাৎ, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান সরাসরি ‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা’ বলে মন্তব্য করেননি বরং শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে অংশ নেওয়া বিষয়ক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘যদি কাউকে জনগণ গ্রহণ করে, যদি মানুষ তাদের স্বাগত জানায়, তাহলে যে কারও রাজনীতি করার অধিকার আছে।’ তবে চ্যানেল আই এসম্পর্কিত প্রতিবেদনের বিস্তারিত অংশে তারেক রহমানের মূল বক্তব্য উল্লেখ করলেও তাদের ফটোকার্ডে ‘জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার’ এমন শিরোনাম দেওয়ার ফলে বিষয়টি নিয়ে পাঠকদের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে।

Topics:

পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়ে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বয়ানের প্রভাব
৭ মে ২০২৬

পশ্চিমবঙ্গ ও আসামে বিজেপির জয়ে ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ বয়ানের প্রভাব

সীমান্তের কাল্পনিক চিত্র আর ভুল তথ্য দিয়ে বানানো গেরুয়া-সবুজ ম্যাপ 
সীমান্তের কোনোদিকেই কোনও দল একচেটিয়া আসন পায়নি
৬ মে ২০২৬

আওয়ামী লীগ আমলের দুর্নীতি-পাচারের কারণেই বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা
৯ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগ আমলের দুর্নীতি-পাচারের কারণেই বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা

কালের কণ্ঠের  উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’ 

যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%
৮ এপ্রিল ২০২৬

কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’ 

যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%

অজ্ঞাতনামা সূত্রের বরাতে তথ্য সচিবকে জুলাইবিরোধী হিসেবে অপপ্রচার
৫ এপ্রিল ২০২৬

অজ্ঞাতনামা সূত্রের বরাতে তথ্য সচিবকে জুলাইবিরোধী হিসেবে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন

বিশ্লেষণ

হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন

৭ ফেব্রুয়ারি ২০২৬

<p><span style="font-size: 24px;">হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তারেক রহমানের বক্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন</span><br /></p>