| বিশ্লেষণ
অজ্ঞাতনামা সূত্রের বরাতে তথ্য সচিবকে জুলাইবিরোধী হিসেবে অপপ্রচার
৫ এপ্রিল ২০২৬
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (ডিএফপি)-এর মহাপরিচালককে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা “আর জুলাই জুলাই কইরেন না” বলেছেন দাবি করে একটি ফটোকার্ড ফেসবুকে ছড়ানো হয়েছে। ৪ এপ্রিল রাত ১১টায় ফেসবুকে Siam An Nufais আইডি থেকে এ সংক্রান্ত একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। এতে অভিযোগ করা হয়, একটি তথ্যচিত্রের বিল আনতে গিয়ে তারা “ভেতরের একটি সূত্র থেকে” জানতে পারেন যে, তথ্য সচিব ডিএফপির মহাপরিচালককে এই কথা বলেছেন।
অভিযোগকারী সরাসরি তথ্য সচিব কিংবা ডিএফপি’র মহাপরিচালক থেকে এ সংক্রান্ত কথা শোনার কথা বলেননি, বরং অজ্ঞাতনামা “ভেতরের সূত্র” থেকে এ কথা শুনেছেন বলে দাবি করেন। এই “ভেতরের সূত্র” কে, তার কোনো উল্লেখ তিনি করেননি। পরবর্তীতে কোনো তথ্যসূত্র ছাড়া এ সংক্রান্ত ফটোকার্ড প্রকাশ করে কয়েকটি পেইজ।
ডিএফপি’র মহাপরিচাল এ ব্যাপারে বলেছেন, ‘‘তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমাকে কখনো এ ধরনের কথা বলেননি।’’
ফেসবুকে তথ্যসূত্রহীন পোস্টগুলোতে তথ্য সচিবকে “জুলাইবিরোধী” হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যায়। তবে দায়িত্ব গ্রহণের পর তাঁর তত্ত্বাবধানে জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে রয়েছে গণ-অভ্যুত্থানকেন্দ্রিক চলচ্চিত্র নির্মাণ, একাধিক ডকুমেন্টারি প্রকাশ, বই প্রকাশ, তারুণ্যের উৎসব আয়োজন, ছবি ও ড্রোন ফুটেজ প্রতিযোগিতা, এবং গ্রাফিতি প্রদর্শনী। পাশাপাশি, জুলাই গণ-অভ্যুত্থানে আহত সাংবাদিক ও যোদ্ধাদের অংশগ্রহণে ১৪টি প্রশিক্ষণ কর্মসূচিও আয়োজন করা হয়েছে।
Topics:
আওয়ামী লীগ আমলের দুর্নীতি-পাচারের কারণেই বিদ্যুৎ খাতে বকেয়া ৫০ হাজার কোটি টাকা
কালের কণ্ঠের উদ্দেশ্যপ্রণোদিত ‘উদ্বেগ’
যুদ্ধ পরিস্থিতিতেও রেমিট্যান্স বেড়েছে ৫২%
অন্তর্বর্তী সরকারকে “অবৈধ” বলে আখ্যা: আওয়ামীলীগের পেইজের লেখা যখন কালের কণ্ঠের প্রতিবেদনে

বাংলাভিশনের বিভ্রান্তিকর শিরোনামে পাঠক মনে করছে দেশজুড়ে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
বিশ্লেষণ