| ফ্যাক্ট চেক | জাতীয়
১০ মাসে ২০ বিলিয়ন ডলার পাচারের দাবি সত্য নয়
১ জুন ২০২৫
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত ১০ মাসে দেশ থেকে প্রায় ২০ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে- এমন দাবিতে কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে। তবে বাংলাফ্যাক্ট অনুসন্ধান করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, মূলধারার দুটি জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের এ সম্পর্কিত সংবাদের বিভ্রান্তিকর শিরোনামের ফলে দুটি ভিন্ন তথ্য একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দাবি প্রচারিত হয়েছে।
মূলধারার একাধিক গণমাধ্যমে এ বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৭ মে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বাংলাদেশ ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্সের বার্ষিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসনামলে মোট ১৮-২০ বিলিয়ন ডলার পাচার হওয়ার বিষয়টি জানান। ওই অনুষ্ঠানে আরও জানানো হয়, চলতি অর্থবছরে সাড়ে ১০ মাসে ২৭ হাজারেরও বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট পাওয়া গেছে।
জাতীয় দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনে গত ২৮ মে '১০ মাসে ২৭ হাজার সন্দেহজনক লেনদেন, পাচার ২০ বিলিয়ন ডলার’ শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ করে। এই শিরোনাম দেখে মনে হতে পারে, গত ১০ মাসেই ২০ বিলিয়ন ডলার পাচার হয়েছে। অথচ প্রতিবেদনে বলা হয়েছিল, এই অর্থ পাচারের ঘটনা আওয়ামী লীগ সরকারের সময়ে, দীর্ঘ সময় ধরে। গণমাধ্যম দুটি তাদের ফেসবুক পেজেও একই শিরোনামে ফটোকার্ড প্রকাশ করে। তবে বাংলাদেশ প্রতিদিন ও কালের কণ্ঠ পরবর্তীতে উক্ত সংবাদের শিরোনাম পরিবর্তন করেছে।
অর্থাৎ, গণমাধ্যম দুটি এ সম্পর্কিত সংবাদের বিস্তারিত অংশে যদিও সঠিক তথ্য উল্লেখ করেছে, তবে তাদের বিভ্রান্তিকর শিরোনামের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত দাবিটি ছড়িয়ে পড়ে।
Topics:
পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারীসহ দুজন নিহতের দাবিটি মিথ্যা, ভিডিওটি গতবছরের
নিহত নয়, গণপিটুনিতে আহত হয়েছে শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত
যুবলীগ নেতাকে নির্যাতনের দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের ভিন্ন ঘটনার
নারী হেনস্তার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতের ত্রিপুরা রাজ্যে এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাকে বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীর লাশ উদ্ধারের ঘটনা দাবিতে প্রচার
গাজীপুরে ভোটের আগের রাতে ব্যালট গণনা দাবি করে ভারতীয় মিডিয়ায় পুরোনো ভিডিও প্রচার
সালেহ শিবলী সাম্প্রতিক সময়ে বিল গেটস’র বাংলাদেশ সফরের কথা বলেননি, তৎকালীন বিএনপি সরকারের আমলের কথা বলেছেন
পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর বহু মানুষ বাংলাদেশে চলে আসছে দাবিতে ছড়ানো ভিডিওটি কালীপূজার সময়ের
ফ্যাক্ট চেক