| ফ্যাক্ট চেক | জাতীয়
নাগরিক টিভির ফটোকার্ড বিকৃত করে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
১৯ ফেব্রুয়ারি ২০২৬
সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে ‘৫ আগষ্ট সহ সকল মবের মামলা করতে পারবে’ শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির লোগো ও ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেননি এবং নাগরিক টিভিও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি।
মূলধারার গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে সালাহউদ্দিন আহমদ এর এমন মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
এছাড়াও, নাগরিক টিভির ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলেও আলোচিত দাবি সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আলোচিত ফটোকার্ডটির টেক্সট ফন্টের সাথে নাগরিক টিভির অন্যান্য ফটোকার্ডের টেক্সট ফন্টের পার্থক্য রয়েছে।
মূলত, গত ১৮ ফেব্রুয়ারি নাগরিক টিভির ফেসবুক পেজে ‘দেশে মব কালচারের দিন শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
পিংক বাসের নারী ড্রাইভারদের জন্য হিজাব বাধ্যতামূলক করার প্রচারণাটি সঠিক নয়
শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
নারীদের ‘আলাদা বাস’ নিয়ে জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খানের নামে ভুয়া মন্তব্য প্রচার
শেখ মুজিবকে শ্রদ্ধা জানানো সেলিব্রেটিদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ বলেননি মানসুরা আলম
প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে ভুয়া মন্তব্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভারতের ঘটনা বাংলাদেশের দাবিতে প্রচার
হাটহাজারিতে সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হননি, ফেসবুকে কিছু একাউন্ট ও পেইজ থেকে ছড়ানো হয়েছে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য
মরদেহ উল্টো করে সিঁড়ি দিয়ে তোলার ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
টিএমসি আবার জিতলে বাংলাদেশ থেকে ভারতে ফেরার দাবি করে ছড়ানো ভিডিওটি সাজানো
ফ্যাক্ট চেক