| ফ্যাক্ট চেক | জাতীয়

গণভোটের গাণিতিক বিশ্লেষণের দাবিতে আব্দুর নূর তুষারের ভুল তথ্য প্রচার

১৪ ফেব্রুয়ারি ২০২৬

গণভোটের গাণিতিক বিশ্লেষণের দাবিতে
আব্দুর নূর তুষারের ভুল তথ্য প্রচার
মিথ্যা

গণভোট নিয়ে উপস্থাপক আব্দুন নূর তুষার সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি দাবি করেন, মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ৭ কোটি ৬৬ লাখ। ‘হ্যাঁ’ এবং ‘না’ মিলিয়ে মোট ভোট পড়েছে ৩ কোটি ২৫ লাখ। তিনি প্রশ্ন তোলেন বাকি ৪ কোটি ৪১ লাখ ভোট কোথায় গেল। তিনি আরও উল্লেখ করেন, ‘এরা ভোটটা দেয়ই নাই। এরা এই গণভোটকে প্রত্যাখ্যান করেছে। নাকি আসলে ৬০% ভোট কাস্টই হয়নি?’

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, আব্দুন নূর তুষার গণভোট নিয়ে যে গাণিতিক বিশ্লেষণটি দেখিয়েছেন, তা তথ্যগতভাবে সঠিক নয়। তথ্যের ভুল উপস্থাপনের কারণে তার দেওয়া বিশ্লেষণ ভুল।

নির্বাচন কমিশন কর্তৃক প্রকাশিত গণভোটের ফলাফলের গেজেট অনুযায়ী, গণভোটে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি। এর মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬টি। বৈধ এর মধ্যে ৪ কোটি ৮২ লাখ ৬৬০ জন ভোটার ‘হ্যাঁ’ এবং ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ জন ভোটার ‘না’ ভোট প্রদান করেছেন। অর্থাৎ হ্যাঁ ও না ভোটের যোগফল ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ৩৮৬ ।

এছাড়া, গণভোটে বাতিলকৃত ভোটের সংখ্যা ছিল ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি। 

Topics:

নির্বাচন ২০২৬

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
মিথ্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

গণভোটের গাণিতিক বিশ্লেষণের দাবিতে
আব্দুর নূর তুষারের ভুল তথ্য প্রচার

ফ্যাক্ট চেক

গণভোটের গাণিতিক বিশ্লেষণের দাবিতে আব্দুর নূর তুষারের ভুল তথ্য প্রচার

১৪ ফেব্রুয়ারি ২০২৬

<div><span style="font-weight: bold;"><span style="font-size: 24px;">গণভোটের গাণিতিক বিশ্লেষণের দাবিতে
আব্দুর নূর তুষারের ভুল তথ্য প্রচার</span><br /></span></div>