| ফ্যাক্ট চেক | জাতীয়

বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার

৮ মার্চ ২০২৬

মিথ্যা

রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিল সাধারণ জনগণ - এমন দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি সম্প্রতি কোনো পেট্রোল পাম্পে অগ্নিসংযোগের ঘটনার নয়। এটি ২০২৫ সালের ১৭  আগস্ট ঢাকার মহাখালীর একটি ফিলিং স্টেশনে ঘটে যাওয়া দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের ভিডিও। সেই ভিডিওকেই আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘GenuineiT’ নামক একটি ফেসবুক পেজে গত বছরের ১৭ আগস্ট ‘মহাখালি ইউরেকা পেট্রোল পাম্পে ভয়াবহ আগুন।’ ক্যাপশনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এছাড়াও ডিবিসি নিউজচ্যানেল ২৪ ইউটিউব চ্যানেলে একই ঘটনার ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেলের ভিডিও পাওয়া যায়। 

ঢাকা মেইলের ওয়েবসাইটে গত বছরের ১৭ আগস্ট ‘‎মহাখালীর ফিলিং স্টেশনে যেভাবে আগুনের সূত্রপাত’ প্রকাশিত প্রতিবেদন থেকে স্থানীয়দের বরাতে জানা যায়, ‘ বিকেল থেকে একটি তেলের গাড়ি পাম্পে তেল আনলোড করছিল। হঠাৎ সন্ধ্যা ৭টার পর তেলের গাড়ি থেকে তেল আনলোড করা পাইপে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’ যুগান্তরে প্রকাশিত সংবাদ থেকেও একই তথ্য জানা যায়।

রাজধানীতে বেশি দামে পেট্রোল বিক্রি করায় পাম্পে আগুন দিল সাধারণ জনগণ -এমন দাবিতে প্রচারিত এই ভিডিওটি মূলত ২০২৫ সালের ১৭ আগস্ট মহাখালীর 'ইউরেকা এন্টারপ্রাইজ' নামক একটি ফিলিং স্টেশনে ঘটা দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডের।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

  • GenuineiT

  • ডিবিসি নিউজ

  • চ্যানেল ২৪

  • ঢাকা মেইল

Topics:

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 
সালমান এফ রহমান কারামুক্ত হননি
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 

সালমান এফ রহমান কারামুক্ত হননি

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
২৫ আগস্ট ২০২৬

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার

ফ্যাক্ট চেক

বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার

৮ মার্চ ২০২৬

<p>বেশি দামে পেট্রোল বিক্রির প্রতিবাদে পাম্পে অগ্নিসংযোগ দাবি করে পুরনো ভিডিও প্রচার<br /></p>