| ফ্যাক্ট চেক | জাতীয়

ধর্মের কারণে নয়, ট্রাকচাপায় নিহত হয়েছেন শান্ত সাহা

১০ মার্চ ২০২৬

মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে দাবি করা হয়েছে, ১৬ বছর বয়সী হিন্দু অটোরিকশা ড্রাইভার শান্ত কুমার সাহাকে ধর্মীয় বিদ্বেষের কারণে হত্যা করা হয়েছে।

তবে বাংলাফ্যাক্টের অনুসন্ধান বলছে দাবিটি  সঠিক নয়। নিজের ছিনতাই হয়ে যাওয়া অটোরিকশার পেছনে দৌড়াতে গিয়ে ট্রাক চাপায় নিহত হয়েছেন শান্ত। 

আলোচিত পোস্টের ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে প্রথম আলোর ওয়েবসাইটে গত ৯ মার্চ ২০২৬ ‘ছিনতাই হওয়া অটোরিকশার পিছনে দৌড়াচ্ছিল কিশোর চালক, ট্রাকচাপায় মৃত্যু’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদন খুঁজে পাওয়া যায় যা অনুসারে, দুই ছিনতাইকারী যাত্রীবেশে অটোরিকশায় উঠে নির্জন একটি স্থানে পৌঁছানোর পর ড্রাইভার শান্তকে ধাক্কা দিয়ে মহাসড়কের পাশের একটি ডোবায় ফেলে দেয় এবং তাঁর অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ডোবা থেকে উঠে ছিনতাইকারীদের ধরতে বা ছিনিয়ে নেওয়া অটোরিকশা উদ্ধারে অটোরিকসার পেছন পেছন ছুটতে থাকেন। এমন সময় একটি ট্রাক তাঁকে চাপা দেয় এবং ঘটনাস্থলে তিনি মৃত্যু বরণ করেন। প্রথম আলোর এ প্রতিবেদনে শান্তর চাচা ও পুলিশের বক্তব্য পাওয়া যায়।

শান্ত কুমারের চাচা রিপন সাহা জানান, ছিনতাই হওয়া অটোরিকশাটি শান্তর বাবার। প্রতিদিনের মতো সেদিন সন্ধ্যায় তাঁর বাবা বাড়িতে অটোরিকশাটি রেখে গিয়েছিলেন। এরপর শান্ত কিছু রোজগারের আশায় অটোরিকশাটি নিয়ে ফেনী শহরের উদ্দেশে বের হয়েছিল। ছিনতাইকারীদের কবলে পড়ে জীবন ও গাড়ি—দুটিই হারাতে হয়েছে তাঁকে। তিনি আরও বলেন, শান্ত যেখান থেকে যাত্রী নিয়েছিল, সেখানকার আশপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ পর্যবেক্ষণ করলে ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হবে।

মহিপাল হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের ধরতে কাজ করছে পুলিশ।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম বলেন, ঘটনাটি গুরুত্বপূর্ণ, তাই তদন্ত চলছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।

অর্থাৎ, ট্রাক দুর্ঘটনায় শান্ত সাহার নিহত হওয়ার ঘটনাকে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Topics:

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
৭ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 
সালমান এফ রহমান কারামুক্ত হননি
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 

সালমান এফ রহমান কারামুক্ত হননি

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ধর্মের কারণে নয়, ট্রাকচাপায় নিহত হয়েছেন শান্ত সাহা

ফ্যাক্ট চেক

ধর্মের কারণে নয়, ট্রাকচাপায় নিহত হয়েছেন শান্ত সাহা

১০ মার্চ ২০২৬

<p><span style="font-size: 24px;">ধর্মের কারণে নয়, ট্রাকচাপায় নিহত হয়েছেন শান্ত সাহা</span><br /></p>