| ফ্যাক্ট চেক | জাতীয়
প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দেওয়ার দাবিটি মিথ্যা
১৩ মে ২০২৬
ক্ষমতাসীন সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে - এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ক্ষমতাসীন সরকারের প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দেওয়ার দাবিটি মিথ্যা। একই দাবি করে ছড়ানো ভিডিওটি গত ১০ মে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বধির ও শ্রবণ প্রতিবন্ধীদের মানববন্ধনের।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে গত ১০ মে তারিখে ‘Awaz News’ নামে একটি ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ক্যাপশন বলছে, ‘সেদিন শ্রবণ প্রতিবন্ধীরা রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন।
একইদিনে দৈনিক সমকালের ফেসবুক পেজে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ১৫ দফা দাবি নিয়ে প্রেসক্লাবে বধির বা শ্রবণ প্রতিবন্ধীরা মানববন্ধন করেন।
‘Awaz News’ নামে ফেসবুক পেজে গত ১০ মে তারিখে আরও দুটি (১, ২) ভিডিও প্রকাশিত হয়। তা থেকে জানা যায়, সেদিন সরকারের আশ্বাসে আন্দোলনকারীগণ বিক্ষোভ প্রত্যাহার করেন।
বর্তমান ক্ষমতাসীন সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে কিনা তা জানতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে সমাজসেবা অধিদপ্তরের সদর কার্যালয়ের সমাজসেবা অফিসার (শিশু সুরক্ষা শাখা) মোঃ মোশাররফ হোসাইনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, প্রতিবন্ধী ভাতা বন্ধ করা হয়নি, এটি চালু আছে।
অর্থাৎ, বর্তমান ক্ষমতাসীন সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে- এমন দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
Awaz News
দৈনিক সমকাল
মোঃ মোশাররফ হোসাইন
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
পিআইবি’র কোনো আলোচনায় অধ্যাপক মুশতাক খান জরিপ নিয়ে কোনো বক্তব্য দেননি, সাংবাদিক সালাহ উদ্দিন শুভ্রর দাবিটি সর্বৈব মিথ্যা
৫৫ বছর বয়সী মুসলিম নারী হত্যার ঘটনাকে নাবালিকা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নারী হত্যা ও ধর্ষণের ঘটনা দাবিতে অপপ্রচার
জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের নিয়ে বদিউল আলম মজুমদারের নামে ভুয়া মন্তব্য প্রচার
সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
ফ্যাক্ট চেক