| ফ্যাক্ট চেক | জাতীয়
পিংক বাসের নারী ড্রাইভারদের জন্য হিজাব বাধ্যতামূলক করার প্রচারণাটি সঠিক নয়
১৯ আগস্ট ২০২৬
নারীদের জন্য বিশেষ বাস সার্ভিসে নারী ড্রাইভারদের জন্য হিজাব বাধ্যতামূলক করা হয়েছে, এমন একটি প্রচারণা চালানো হচ্ছে ফেসবুকে। গণমাধ্যমে প্রকাশিত ছবি দেখে ও বিআরটিসির সাথে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায়, এমন প্রচারণা সঠিক নয়।
গতকাল ১৮ আগস্ট এই বিশেষ সার্ভিস চালু হয়। সাদ রহমান নামে একজন লেখকের উদ্বৃতি দিয়ে ঢাকা পেপারস “এই বাধ্যবাধকতা ক্যানো” শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে। এতে বলা হয়, “পিংক বাসের নারী ড্রাইভারদেরকে যে হিজাব পরতে হইলো, এইটা ইসলামাইজেশন।”
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, নারী ড্রাইভারদের জন্য হিজাব পরা সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি। গণমাধ্যমে প্রকাশিত ছবিতেও এমন ড্রাইভারদের দেখা যায়, যারা হিজাব পরেননি। বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা বাংলাফ্যাক্টকে জানান, “হিজাব পরার কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। এটি নারীদের ব্যক্তিস্বাধীনতা ওপর নির্ভরশীল।”
অর্থাৎ, নারী ড্রাইভারদের জন্য হিজাব পরা সংক্রান্ত কোনো নির্দেশনা দেয়া হয়নি, বাধ্যতামূলকও করা হয়নি।
Topics:
শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
মাওলানা মামুনুল হকের মিছিলের এই ছবিটি আসল নয়, এটি এআই দিয়ে মডিফাই করা
২০২৫ সালের ময়মনসিংহ বোর্ডের প্রশ্নপত্র এআই দিয়ে এডিট করে ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ প্রশ্নপত্র ফাঁসের ভুয়া দাবি
আজ সোমবার দুপুর ২টায় গণভবনে প্রধান উপদেষ্টা সংবাদ সম্মেলন করবেন মর্মে গণমাধ্যমে যে খবর প্রচার হয়েছে, তা সঠিক নয়।
ফ্যাক্ট চেক