| ফ্যাক্ট চেক | জাতীয়

যুগান্তরের ফটোকার্ড বিকৃত করে বাংলাদেশকে জাড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার

১৪ মে ২০২৬

মিথ্যা

“বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫২তম অঙ্গরাজ্য হিসেবে 'ট্রুথ সোশ্যালে' ট্রাম্পের পোস্ট”—এমন শিরোনামে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ফটোকার্ডটিতে বাংলাদেশের একটি ভৌগোলিক মানচিত্র দেখা যায়, যার ভেতরে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার আদলে গ্রাফিক বসানো রয়েছে। এছাড়া মানচিত্রের ঠিক ডান পাশে ওপরের কোণে বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে এবং ছবির ওপরের অংশে বড় অক্ষরে লেখা রয়েছে “52nd State”।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বাংলাদেশকে নিয়ে এমন কোনো পোস্ট দেননি। পাশাপাশি, দৈনিক যুগান্তরও এই সংক্রান্ত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। মূলত সংবাদমাধ্যমটির ফেসবুক পেজে ১৩ মে প্রকাশিত একটি ফটোকার্ডকে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে বিকৃত করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

দৈনিক যুগান্তর এর ফেসবুক পেজে ১৩ মে ‘ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট’ তথ্যে বা শিরোনামে প্রকাশিত ফটোকার্ডটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করে আলোচিত এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

উক্ত বিষয়ে যুগান্তরের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে এএফপি’র বরাত দিয়ে বলা হয়, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে।”

অর্থাৎ, যুগান্তরের ডিজাইন সংবলিত নকল ফটোকার্ডে বাংলাদেশকে জড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার করা হয়েছে।

Topics:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
মিথ্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের

 শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
মিথ্যা
৮ সেপ্টেম্বর ২০২৬

শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

যুগান্তরের ফটোকার্ড বিকৃত করে বাংলাদেশকে জাড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার

ফ্যাক্ট চেক

যুগান্তরের ফটোকার্ড বিকৃত করে বাংলাদেশকে জাড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার

১৪ মে ২০২৬

<p>যুগান্তরের ফটোকার্ড বিকৃত করে বাংলাদেশকে জাড়িয়ে ট্রাম্পের নামে ভুয়া তথ্য প্রচার<br /></p>