| ফ্যাক্ট চেক | জাতীয়
অসুস্থ বিজিবি সদস্যকে হাসপাতালে নেওয়ার দৃশ্য
ভারতীয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে বিএসএফের হাতে মারধরের ভুয়া দাবিতে
১৫ জুন ২০২৬
সম্প্রতি ভারত থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এক বিজিবি সদস্যকে বিএসএফ সদস্যরা মারধর করেছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বিএসএফের হাতে বিজিবি সদস্য মারধরের শিকার হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। সীমান্তে দুই বাহিনীর মধ্যে কোনো মারামারির ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, গত ৬ জুন রাঙামাটির দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে এক বিজিবি সদস্য অসুস্থ হয়ে পড়লে তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়; ছড়ানো ভিডিওটি মূলত সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে মাছরাঙ্গা নিউজ ইউটিউব চ্যানেলে ৬ জুন “রাঙামাটির দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্য, হেলিকপ্টারে নেয়া হলো চট্টগ্রাম হাসপাতালে” ক্যাপশনের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর সাথে আলোচিত ভিডিওর হুবহু মিল রয়েছে।
এছাড়াও, চট্টগ্রামের সিপ্লাস টিভি, ইন্ডিপেন্ডেন্ট ট টেলিভিশন, একাত্তর টেলিভিশন -এর ইউটিউব চ্যানেলেও প্রচারিত ভিডিও থেকে এটি রাঙামাটির দুর্গম সীমান্তে অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে চট্টগ্রামে হাসপাতালে নিয়ে যাওয়ার দৃশ্য বলে জানা যায়।
বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ঘটনাটির বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, “শনিবার (৬ জুন) দুপুর ১টার দিকে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) হাবিলদার মো. এলাহান মিয়া (৪৯) কান্তালং বিওপি থেকে লিংক টহলে দায়িত্ব পালনকালে চিম্বুলুই বিওপির নিকটবর্তী এলাকায় পৌঁছালে হঠাৎ তার বাম হাত ও পায়ে তীব্র ব্যথা ও অবশভাব দেখা দেয়। ঘটনার পর ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার তাকে প্রাথমিক চিকিৎসা দেন। তবে অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার পিলখানায় বিজিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।”
অর্থাৎ, অসুস্থ বিজিবি সদস্যকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার ঘটনাকে বিএসএফের হাতে বিজিবি সদস্য মারধরের শিকার হয়েছেন দাবিতে ছড়ানো হচ্ছে, যা মিথ্যা।
Topics:
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ডাকাত দলকে গণপিটুনির দৃশ্য; ছড়ানো হচ্ছে বর্তমান সরকারের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির ভুয়া দাবিতে
আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার
ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
ভোট প্রদান ইস্যুতে ডিএমপি কমিশনারের
খণ্ডিত বক্তব্য বিভ্রান্তিকরভাবে প্রচার
দেশে জ্বালানি তেলের সংকট দেখাতে ছড়ানো ছবিটি এআই-সৃষ্ট
পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা বলে ছড়ানো ভিডিওটি পুরোনো
হিন্দু ধর্মাবলম্বী নারীকে তার বাবার সামনে ধর্ষণের দাবি করে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার
ফ্যাক্ট চেক