| অনুসন্ধান

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা

১১ মার্চ ২০২৬

নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিত করণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে 'ফ্যামিলি কার্ড' কর্মসূচি চালুর উদ্যোগ নেয় সরকার। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে তিনি বলেছেন, নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালু করা হলো। 

এরই প্রেক্ষিতে, ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরু হয়েছে দাবি করে কিছু ওয়েবসাইটে প্রচারণা চালাতে দেখা গেছে। এমন দুটি ওয়েবসাইট হচ্ছে btv99.com (আর্কাইভ) ও technicalblogbd.com (আর্কাইভ)। এই ওয়েবসাইট দুটির আবেদন ফর্মে ক্লিক করলে চূড়ান্ত পর্যায়ে ‘idcardscannerpro.com’ (আর্কাইভ) নামে একটি ওয়েবসাইটে প্রবেশ করায়।

‘btv99.com’ ও ‘technicalblogbd.com’ এই দুটি ওয়েবসাইটের ভিডিও প্রকাশ করে ‘Technical Blog’ (আর্কাইভ) নামক একটি ফেসবুক পেজ, ও ‘Rubel tech’, ‘ONE TECHNOLOGY’, ‘Chandina It Computer’ সহ একাধিক ইউটিউব চ্যানেল থেকে প্রচারণা চালানো হচ্ছে। 

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এখন পর্যন্ত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন সংক্রান্ত কোনো ঘোষণা দেয়া হয়নি এবং আবেদন প্রক্রিয়ার এই ওয়েবসাইটটিও ভুয়া। মূলত, একাধিক ভুয়া ওয়েবসাইট তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা ও গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির উদ্দেশ্যে ফ্যামিলি কার্ড নিয়ে অপপ্রচার চালানোর হচ্ছে।

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন কি শুরু হয়েছে? 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ফ্যামিলি কার্ড কার্যক্রমের গাইডলাইন’ থেকে জানা যায়, এই কর্মসূচি বাস্তবায়নের জন্য মন্ত্রিসভা কমিটি থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো তৈরি করা হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি সার্বিক তত্ত্বাবধান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতি নির্ধারণ করবে এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে কারিগরি ও ডাটা ম্যানেজমেন্ট কমিটি সার্বিক তত্ত্বাবধান করবে। উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পৃথক বাস্তবায়ন ও মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

পাইলটিং কর্মসূচিতে প্রথম পর্যায়ে দেশের ১৪টি ভিন্ন বৈচিত্রের এলাকা নির্বাচন করে ১০ হাজার পরিবারকে এ কার্ড প্রদান করবে। যার মধ্যে আছে, ঢাকার বনানী কড়াইল বস্তি, মিরপুরের অলিমিয়ারটেক বস্তি ও বাগানবাড়ী বস্তি (শহরে বস্তি), চট্টগ্রামের পতেঙ্গা (শিল্প এলাকা), বান্দরবানের লামা (পার্বত্য এলাকা), সুনামগঞ্জের দিরাই (হাওর এলাকা) এবং ঠাকুরগাঁও সদর (সীমান্তবর্তী এলাকা)। এলাকা নির্বাচনের ক্ষেত্রে দারিদ্র্যের ঘনত্ব, ভৌগোলিক চ্যালেঞ্জ এবং অনগ্রসরতাকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে এতে উল্লেখ আছে। পরবর্তীতে প্রতি ধাপে ১০ হাজার করে বৃদ্ধি করে জুন ২০২৬ এর মধ্যে বিভিন্ন ইউনিটে ৪০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করা হবে।

এতে আরও বলা হয়েছে, বাস্তবায়ন রোডম্যাপ অনুযায়ী, ২০২৬ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতির মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ০২ মার্চ পর্যন্ত ওয়ার্ড কমিটি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক পরিবারের তথ্য সংগ্রহ করেছে। সংগৃহীত ডাটা অনলাইনে এন্ট্রি ও পিএমটি স্কোরিং শেষে সমাজসেবা অধিদপ্তরের কর্মীরা সরেজমিনে লাইভ ভেরিফিকেশন করেছেন। পরে ৭ ও ৮ মার্চ চূড়ান্ত অনুমোদন শেষে কিউআর কোড যুক্ত ডিজিটাল স্মার্ট ফ্যামিলি কার্ড মুদ্রণ করা হয়েছে। সর্বশেষ ১০ মার্চ ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে এই উদ্বোধনের কথা উল্লেখ রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ‘ফ্যামিলি কার্ড কার্যক্রম এর গাইডলাইন’ থেকে এটি স্পষ্ট যে, পাইলট পর্যায়ে দেশের ১৪টি ভিন্ন এলাকায় ১০ হাজার পরিবারকে এ কার্ড প্রদানের ক্ষেত্রে অনলাইন আবেদন নেওয়া হয়নি।

পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ফ্যামিলি কার্ডের ওয়েবসাইটেও এখন পর্যন্ত কোনো অনলাইন আবেদন ফর্ম যুক্ত করা হয়নি। 

ওয়েবসাইটের মাধ্যমে প্রতারণা 

idcardscannerpro.com’ - এই ওয়েবসাইটটির মাধ্যমে মূলত ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের সর্বশেষ ধাপ দেখানো হয়েছে। ২০২৫ সালের গত বছরের ১২ ডিসেম্বর ডোমেইন রেজিষ্ট্রেশন করা ওয়েবসাইটটির কথিত আবেদনের ধাপগুলোতে আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা, পারিবারিক অবস্থা, ফোন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর ও ছবি দিতে বলা হয়েছে। পাশপাশি আরেকটি ফর্মে প্রায় একই তথ্য দিতে বলা হয়েছে। তবে এসব ধাপে তথ্য প্রদান শেষে কোনো ফিডব্যাক আসেনি।

যেহেতু অফিশিয়াল ভাবে ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদন শুরু হয়নি তাই এই ওয়েবসাইটটির কার্যক্রমও ভুয়া এবং এ থেকে প্রতীয়মান হয় এই ওয়েবসাইট ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নাম করে মানুষের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে ব্যক্তিগত তথ্য চুরি করছে।

Topics:

Bangla Fact banglafact ফ্যামিলি কার্ড

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত
২৪ এপ্রিল ২০২৬

লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত

অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা
মিথ্যা
১২ এপ্রিল ২০২৬

অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার
২ এপ্রিল ২০২৬

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার

জামায়াতের সমর্থনে ‘হিন্দু নারীদের’ ভিডিওগুলো এআই দিয়ে তৈরি
৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের সমর্থনে ‘হিন্দু নারীদের’ ভিডিওগুলো এআই দিয়ে তৈরি

ভুয়া নিউজসাইট খুলে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ
৫ জানুয়ারী ২০২৬

ভুয়া নিউজসাইট খুলে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে  ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা

অনুসন্ধান

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা

১১ মার্চ ২০২৬

<p>

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে  ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা
<br /></p>