| অনুসন্ধান
অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা
১২ এপ্রিল ২০২৬
আওয়ামী প্রোপাগাণ্ডা পেজ দৈনিক আজকের কণ্ঠ আজ ১২ এপ্রিল এক পোস্টে দাবি করেছে, হাসিনা সরকারকে সরাতে ৩২ কোটি ডলার খরচ করেছিল যুক্তরাষ্ট্র। এ বিষয়ে ‘মার্কিন সংবাদমাধ্যম’ সিএসবি নিউজ ইউএসএকে তথ্যসূত্র হিসেবে দেখিয়েছে পেজটি।
তবে এই নামে কোনো পরিচিত মার্কিন সংবাদমাধ্যম খুঁজে পাওয়া যায়নি। সিবিএস নিউজ (https://www.cbsnews.com/) নামে একটি মার্কিন সংবাদমাধ্যম রয়েছে, তবে সেখানে এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
বাংলাফ্যাক্ট “সিএসবি নিউজ ইউএসএ” (https://csbnews.us) নামের একটি ওয়েবসাইট খুঁজে পায়, যেখানে গত ১০ এপ্রিল ‘The Paper Trail: How Washington Spent Over $325 Million Dismantling Bangladesh's Elected Government’ শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনকেই সূত্র হিসেবে উল্লেখ করেছে আজকের কণ্ঠ। এতে দাবি করা হয়, বাংলাদেশে নির্বাচিত সরকার পরিবর্তনের লক্ষ্য অর্জনে ওয়াশিংটন ৩২৫ মিলিয়ন ডলারেরও বেশি অর্থ ব্যয় করেছে। আন্তর্জাতিক গণমাধ্যম কিংবা অন্যকোনো বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
প্রতিবেদনটির লেখক হিসেবে Abu Obidha Arin নাম উল্লেখ করা হয়েছে। সেখানে তাঁর পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘Abu Obaidha Arin is a Bangladeshi thinker and writer focused on politics, governance, and the societal impact of digital systems.’
ফেসবুকে সার্চ করে এই নামে একটি অ্যাকাউন্ট খুজে পাওয়া যায়। এই অ্যাকাউন্টের বায়োতে উল্লেখ আছে, ‘A loyal torchbearer of Bangabandhu’s legacy and a committed Awami League activist. Soldier of Hasina’
তাছাড়া, অ্যাকাউন্টটি পর্যবেক্ষণ করে সেখানে আলোচিত প্রতিবেদনটি শেয়ারের পাশাপাশি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একাধিক পোস্ট খুজে পাওয়া যায়।
সিএসবি নিউজ ইউএসএ’র ফেসবুক পেজের ট্রান্সপারেন্সি সেকশন পর্ববেক্ষণ করে দেখা যায়, পেজটি ২০২২ সালের ১২ আগস্ট খোলা হয়েছিল। পরবর্তীতে ২০২২ সালের ৬ নভেম্বর পেজটির নাম পরিবর্তন করে রাখা হয়, CSB News USA বাংলা। ২০২৪ সালের ৫ এপ্রিল সর্বশেষ পেজটির নাম পরিবর্তন করা হয়। বর্তমানে ১৮ জন এডমিন দ্বারা পেজটি পরিচালিত হচ্ছে। এর মধ্যে ১৬জন বাংলাদেশ থেকে এবং ২জন অস্ট্রেলিয়া থেকে পেজটি পরিচালনা করছে। অর্থাৎ, মার্কিন সংবাদমাধ্যম হিসেবে দাবি করা হলেও এটি মূলত বাংলাদেশ-সংশ্লিষ্ট।
অর্থাৎ, মার্কিন সংবাদমাধ্যমের আদলে তৈরি অনির্ভরযোগ্য সাইট থেকে প্রকাশিত প্রতিবেদনের বরাতে প্রোপাগাণ্ডা প্রচার করেছে আওয়ামী পেজ দৈনিক আজকের কণ্ঠ।
Topics:
লীগের ছড়ানো ফেইক স্ক্রিনশট থেকে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘাত
দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার
ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা
জামায়াতের সমর্থনে ‘হিন্দু নারীদের’ ভিডিওগুলো এআই দিয়ে তৈরি
ভুয়া নিউজসাইট খুলে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
100%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
অনুসন্ধান