| অনুসন্ধান

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার

২ এপ্রিল ২০২৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করতে আবারও সক্রিয় হয়েছে কার্যক্রম-নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী এবং প্রোপাগান্ডা-চালানো বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক উইং বাংলাফ্যাক্ট এসব ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে ছড়ানো গুজব শনাক্ত করেছে।  

দেখা গিয়েছে রাজনৈতিক বিষয়ে যেসকল গুজব ছড়ানো হচ্ছে সেগুলোর মধ্যে সরকারী দলকে নিয়ে বেশি। তাছাড়া, ধর্মীয় ও সাম্প্রদায়িক ইস্যু, জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় এবং নারী নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনায় পুরোনো ভিডিও প্রচার করছে। ভিন্ন দেশের ঘটনার সঙ্গে বাংলাদেশের নাম জুড়ে দিয়ে কিংবা বিভিন্ন গণমাধ্যমের ফটোকার্ড নকল ও বিকৃত করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির মন্তব্য দাবি করে ছড়াচ্ছে।  

তেল সংকটের সমালোচনার কারণে নির্যাতনের মিথ্যা দাবি 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবের মধ্যে ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য তেল সংকট বলায় যুবককে বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতনের দৃশ্য’- এমনটা দাবি করে একটি ভিডিও ‘মোঃ ইয়াছিন খাঁন’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ মার্চ পোস্ট করা হয়েছে। দেখা গিয়েছে এই মোঃ ইয়াছিন খাঁন নামের অ্যাকাউন্টটি থেকে শেখ হাসিনাকে নিয়ে নিয়মিত পোস্ট করা হয়। 

আদতে, এই ভিডিওর দাবিটি ছিল মিথ্যা। মূল ঘটনা হচ্ছে, গত ২৮ মার্চে কুমিল্লার কালিরবাজার ইউনিয়নে চুরির অভিযোগে দুই যুবককে আটক করে স্থানীয় লোকজন রশি দিয়ে বেঁধে বৈদ্যুতিক দেয়। 

এমন ভুল দাবি ছড়ানোর কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজনকে বিভ্রান্ত হতে দেখা গিয়েছে। Ismail Hossain নামে এক অ্যাকাউন্ট এই আলোচিত ভিডিওটি শেয়ার করে লিখেছেন, ‘আওয়ামী লীগ সভানেত্রীকে যারা ফ্যাসিস্ট বলতো তারা কি সরকারে থাকাকালীন সরকার প্রধানের সমালোচনা করায় কাউকে এমন নিপীড়ন, নির্যাতন চালিয়েছে? এই প্রস্ন বিবেকবানদের কাছে, যে সকল সুশীলরা বিবেক বিক্রি করেছে  তাদের কাছে নয়।’ (বানান অপরিবর্তিত) 

জমি দখলে বাঁধা দেয়ায় এক নারীকে বিএনপি নেতার মারধরের ভুয়া ভিডিও

Gopalganj Insiders’ নামে আওয়ামীপন্থী একটি ফেসবুক পেজ থেকে গত ২৮ মার্চ একটি ভিডিও প্রকাশ করে দাবি করেছে, জমি দখলে বাঁধা দেয়ায় বিএনপি নেতা এক নারীকে মারধর করেছে। আসলে, এই ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনারই না। ভারতের একটি ভিন্ন ঘটনার ভিডিওকে বিএনপির সঙ্গে জড়িয়ে বাংলাদেশের ঘটনা দাবি করে ছড়ানো হয়েছে। 

ভারতের ঘটনা বাংলাদেশের বলে গুজব ছড়ানোর এই ঘটনাতেও পাঠক বিভ্রান্ত হয়েছে। ‘Eleias Ahmed’ নামে একটি অ্যাকাউন্ট থেকে উক্ত পোস্টের কমেন্টে লিখেছে, ‘এইসব কি দেখছি। দেশে পুরো সন্ত্রাসের রাজত্ব চলছে। আইন কানুন পুলিশ মানবাধিকার খুনী সন্ত্রাসীদের পকেটে।’ 

আওয়ামী লীগের মিছিল দাবি করে ভুয়া ফটোকার্ড প্রচার

‘Shuvo Gine’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ৩১ মার্চ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামে একটি গ্রুপে রাজধানীতে আওয়ামী লীগের বিশাল বড় মিছিলের দৃশ্য দাবি করে একটি যমুনা টিভির লোগোসহ একটি ফটোকার্ড প্রকাশ করে। তবে দেখা যায় যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। এরসঙ্গে যমুনা টিভির ফেসবুক পেজে প্রকাশিত ফটোকার্ডগুলোর ডিজাইন ও ফন্টের মিল পাওয়া যায়নি। পাশাপাশি ফটোকার্ডের ছবিটিও ২০২১ সালে আওয়ামী লীগের পুরোনো মিছিলের।

সেদিন রাজধানীতে আওয়ামী লীগের এমন মিছিলের বিষয়ে খোঁজ নিয়ে গণমাধ্যমসূত্রে এই দাবির সত্যতা পাওয়া যায়নি। তবে এই ভুয়া ফটোকার্ডটিকে আসল মনে করে কমেন্টে অনেকেই তাদের মতামত লিখেছেন।  ‘আকাশ চৌধুরী’ নামে একটি অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘আলহামদুলিল্লাহ।’

নারী নির্যাতনের দৃশ্য দাবি করে ভারতের ছবি প্রচার

শুধু রাজনৈতিক বিষয়াবলিতেই নয়, আওয়ামীপন্থী অ্যাকাউন্ট থেকে ছড়ানো হচ্ছে নারী নির্যাতনের ভুয়া ছবি ভিডিও। যেমন: দেশে নির্যাতিত নারীর ছবি দাবি করে ‘নির্যাতিত কন্ঠ নির্যাতিত কন্ঠ’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ১ এপ্রিল একটি পোস্ট করা হয়েছে। তবে এই ঘটনাটিও সত্য নয়। মূলত, একজন ভারতীয় কন্টেন্ট ক্রিয়েটরের সাজানো নাটিকার দৃশ্য এটি।

একই দিনে দেশে এক নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এমন দাবি করে আরও একটি ছবি ছড়িয়েছে। ছবিটি পোস্ট করেছে ‘Sheikh EmOn’ নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে। তবে ইন্টারনেটে ছড়িয়েপড়া এই ছবিটি বাংলাদেশের কোনো ঘটনা নয়। ঘটনাটি ভারতের আসাম রাজ্যের।  

১ লাখ ৭২ হাজার ফলোয়ারের এই অ্যাকাউন্টের ডিস্প্লে পিকচারে শেখ হাসিনার ছবি ও কাভার ফটোতে আওয়ামী লীগের মনোগ্রাম রয়েছে। ঘটনাটি সত্য মনে করে কেউ কেউ এই পোস্টে কমেন্ট করেছে। Shahbuddin Mal নামে এক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘এটাই বর্তমান দেশের কালচার।’ (বানান অপরিবর্তিত) 

পুরোনো গুজব নতুন করে প্রচার 

আওয়ামী লীগপন্থী বিভিন্ন পেজ থেকে একই দাবিটি গত বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে তথা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তখন তা শনাক্ত করে ফ্যাক্টচেক করে বাংলাফ্যাক্ট। শুধু এটিই নয়, আওয়ামী লীগপন্থী অনেক অ্যাকাউন্ট সাম্প্রতিক সময়ে পুরোনো গুজব নতুন করে ছড়ানোর নজরে এসেছে বাংলাফ্যাক্টের। 

নিজ বাড়িতে ঢুকে আওয়ামী যুব মহিলা নেত্রীকে বিএনপির নেতা মারধর করেছে- এমন দাবি করে ‘মুজিব আদর্শের সৈনিক আমি’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৮ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়েছে। একই দাবিটি গত বছরের ২০ মার্চ অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে ছড়িয়েছিল। সেসময় দেশের একাধিক ফ্যাক্টচেক প্রতিষ্ঠান এর ওপর ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে। মূল ঘটনা হচ্ছে, এই ঘটনাটি ভারতের জম্মু ও কাশ্মীর এলাকার। এই ঘটনাটি বাংলাদেশের মনে করে বিভ্রান্ত হয়ে ‘Mohammad Milon Miah’ নামে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লিখেছে, ‘দেশে কোন আইন নেই এগুলো দেখার কেউ নেই শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজি নিয়ে ব্যস্ত এদের বিচার একদিন বাংলার মানুষ করবে ইনশাআল্লাহ।’ (বানান অপরিবর্তিত)

Topics:

প্রধানমন্ত্রী তারেক রহমান BNP বিএনপি

অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা
মিথ্যা
১২ এপ্রিল ২০২৬

অনির্ভরযোগ্য নিউজসাইটের ভুয়া প্রতিবেদনের বরাতে আজকের কণ্ঠের প্রোপাগাণ্ডা

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে  ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা
১১ মার্চ ২০২৬

ফ্যামিলি কার্ডের অনলাইন আবেদনের নামে ভুয়া ওয়েবসাইট খুলে প্রতারণা

জামায়াতের সমর্থনে ‘হিন্দু নারীদের’ ভিডিওগুলো এআই দিয়ে তৈরি
৫ ফেব্রুয়ারি ২০২৬

জামায়াতের সমর্থনে ‘হিন্দু নারীদের’ ভিডিওগুলো এআই দিয়ে তৈরি

ভুয়া নিউজসাইট খুলে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ
৫ জানুয়ারী ২০২৬

ভুয়া নিউজসাইট খুলে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ

দ্য ভয়েস: প্রোপাগান্ডার কণ্ঠস্বর
১ ডিসেম্বর ২০২৫

দ্য ভয়েস: প্রোপাগান্ডার কণ্ঠস্বর

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার

অনুসন্ধান

দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার

২ এপ্রিল ২০২৬

<p>দেশকে অরাজক দেখাতে সক্রিয় আওয়ামীপন্থী পেইজ, টার্গেট বিএনপি ও নতুন সরকার<br /></p>