| বিশ্লেষণ
দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার নিয়োগের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের মন্তব্য বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করলো ভারতীয় মিডিয়া
১৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতীয় গণমাধ্যম “প্রথম কলকাতা” তাদের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের ছবিসহ “হাইকমিশনার হিসেবে সিয়ামের প্রতি দিল্লির সম্মতি নেই / দিল্লির হাই কমিশনারের অনুমোদনের অপেক্ষায় থাকতে বললেন শামা!” – এমন শিরোনামে একটি ফটোকার্ড প্রকাশ করে।
গণমাধ্যমটি এমন ভাবে শিরোনামটি লিখেছে, যাতে মনে হতে পারে শামা ওবায়েদ ইসলাম ভারতের হাই কমিশনারের অনুমোদনের জন্য অপেক্ষা করতে বলেছেন। তবে শামা ওবায়েদ মূলত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারত সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক তথ্য পাওয়ার আগ পর্যন্ত কোনো গণমাধ্যমের তথ্য আমলে না নেওয়ার কথা বলেছিলেন।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এখানে আমার একটাই বক্তব্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা ভারত সরকারের কাছ থেকে কোনো সুনির্দিষ্ট তথ্য বা স্টেটমেন্ট না আসা পর্যন্ত এসব খবরের আমল না দিতে আমি অনুরোধ করব এবং এ ধরনের সংবাদ না করার জন্যও অনুরোধ করব।’
বক্তব্যে তিনি “অনুমোদন”-এর কথা বলেননি, বরং বাংলাদেশ ও ভারতের আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভরের কথা বলেছিলেন। প্রথম কলকাতা তাদের শিরোনামে বাংলাদেশ শব্দটিই অনুপস্থিত রাখে, এবং “স্টেটমেন্ট পাওয়া”-কে “অনুমোদন পাওয়া” হিসেবে প্রকাশ করে।
Topics:
ভারতীয় গণমাধ্যম
সংসদে আবারো একাধিক বিভ্রান্তিকর তথ্য ছড়ালেন এমপি রুমিন ফারহানা
দুর্বৃত্তদের হামলায় হত্যা ও আত্মহত্যা সন্দেহের তিনটি ঘটনাকে সাম্প্রদায়িক রঙ চড়িয়ে প্রচার
বিদ্যুৎ বিল বিতর্ক ও তদন্তের আগে-পরে গণমাধ্যমের ফ্রেমিংয়ের পরিবর্তন
এরশাদের দলের কথা নয়, নজরুল ইসলাম খান কাজী জাফরের “জাতীয় পার্টি”-এর কথা বলেছেন
মিরপুর স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার নিয়ে যা জানা গেল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
বিশ্লেষণ