| ফ্যাক্ট চেক | জাতীয়
দেশে জ্বালানি তেলের সংকট দেখাতে ছড়ানো ছবিটি এআই-সৃষ্ট
২৯ মার্চ ২০২৬
সম্প্রতি, দেশে জ্বালানি তেলের সংকট দেখাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি প্রচার করা হয়েছে যেখানে একটি বন্ধ পেট্রোল পাম্পের কাছে কিছু মানুষকে রাস্তায় শুয়ে থাকতে দেখা যায়। অর্থাৎ, তেল কিনতে এসে অপেক্ষারত মানুষ রাস্তায় ঘুমাচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, তেল সংকট দেখাতে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি আসল নয়, বরং এআই-সৃষ্ট।
আলোচিত ছবিটি পর্যবেক্ষণ করে এতে এআই-জনিত একাধিক অসঙ্গতি দেখা যায়। তাছাড়া, গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্যকোনো নির্ভরযোগ্য সূত্রে এমন ছবি খুঁজে পাওয়া যায়নি।
বিষয়টি আরও নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনের মাধ্যমে যাচাই করে ছবিটি ৯৯.৮% শতাংশ এআই-সৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।
অর্থাৎ, আলোচিত ছবিটি এআই- এর সাহায্যে তৈরি।
Topics:
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের দৃশ্য দাবি করে ভারতের দৃশ্য প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক