| ফ্যাক্ট চেক | জাতীয়

নাবালিকার দেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

৬ জুলাই ২০২৬

মিথ্যা

দেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের দৃশ্য – এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে শনিবার (৪ জুলাই) ১২ বছরের এক কিশোরী নিখোঁজ থাকার ঘটনার পরদিন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এটি সেই ঘটনার দৃশ্য।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে,  গতকাল রোববার (৫ জুলাই) ভারতীয় গণমাধ্যম কথবার্তার ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। তা থেকে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার অভিযোগ করেছে এটি ধর্ষণের ঘটনা এবং এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। 

আনন্দবাজারের একটি প্রতিবেদন থেকে জানা যায়, দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুর থানা এলাকার ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায় শনিবার (৪ জুলাই) ১২ বছরের এক কিশোরী নিখোঁজ ছিল। পরদিন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নাবালিকাকে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার ও তিনজনকে আটক করা হয়েছে। 

অর্থাৎ, দেশে এক মেয়ে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মরদেহ উদ্ধারের দৃশ্য দাবি করে ভারতের ঘটনার দৃশ্য প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

Topics:

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের
বিভ্রান্তিকর
১ অক্টোবর ২০২৬

শিক্ষকের গায়ে হাত তোলার এই ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

নাবালিকার দেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

ফ্যাক্ট চেক

নাবালিকার দেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের

৬ জুলাই ২০২৬

<p>নাবালিকার দেহ উদ্ধারের ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের<br /></p>