| ফ্যাক্ট চেক | জাতীয়

অবসর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে বিকৃত করে প্রচার

১৯ এপ্রিল ২০২৬

মিথ্যা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য ছড়িয়ে পড়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, রাজনীতি থেকে অবসর নেওয়া প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন কোনো মন্তব্য করেননি। মূলত, সময় টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কোনো অভিযোগ করে নয়, বরং বয়স এবং স্বাস্থ্যগত কারণে বিএনপির পরবর্তী কাউন্সিলের পর অবসরের ইচ্ছার কথা জানিয়েছেন। তাঁর মতামতের মূল্য দেওয়া হয় না– এমন কোনো মন্তব্য তিনি সেখানে করেননি।

এই বিষয়ে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিতে প্রচারিত পোস্টে কোনো তথ্যসূত্রের উল্লেখ নেই।

পরবর্তীতে সময় টিভির ইউটিউব চ্যানেলে গত ১৭ এপ্রিল ‘অবসর চান মির্জা ফখরুল, বিএনপি মহাসচিব পদে আসছে নতুন মুখ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

সময় টিভিকে দেওয়া উক্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, চলতি বছরেই দলের কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে।

কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসার কথা জানিয়ে তিনি বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে,  অসুস্থ হয়ে যাচ্ছি। 

উক্ত সাক্ষাৎকারের কোথাও তাকে ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো।’ শীর্ষক মন্তব্যটি করতে শোনা যায়নি।

সুতরাং, ‘যেখানে আমার মতামতের কোন মূল্যই দেওয়া হয় না। সেখানে থেকে আমি কি করবো। আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই।’ শীর্ষক মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর করেছেন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

Topics:

আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া মন্তব্য প্রচার
মিথ্যা
৩০ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নারী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার দাবি সত্য নয়; ভিডিওটি ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনার

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবরটি মিথ্যা

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 
সালমান এফ রহমান কারামুক্ত হননি
মিথ্যা
২৭ আগস্ট ২০২৬

ভুয়া পেজের বরাতে মিথ্যা তথ্য প্রচার: 

সালমান এফ রহমান কারামুক্ত হননি

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার
মিথ্যা
২৫ আগস্ট ২০২৬

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

অবসর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে বিকৃত করে প্রচার

ফ্যাক্ট চেক

অবসর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে বিকৃত করে প্রচার

১৯ এপ্রিল ২০২৬

<p><span style="font-size: 24px;">অবসর প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যকে বিকৃত করে প্রচার</span><br /></p>