| ফ্যাক্ট চেক | জাতীয়
নারীশিক্ষার্থীকে প্রকাশ্যে লাঞ্ছিত করার ভিডিওটি পুরোনো
১৪ মে ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা এক কিশোরীকে সম্প্রতি লাঞ্ছিত করা হয়েছে- এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, কিশোরীকে এক তরুণ রাস্তার পাশে আক্রমণাত্মকভাবে চড়-থাপ্পর দিচ্ছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা কিশোরীকে এক কিশোর সম্প্রতি লাঞ্ছিত করেছে দাবি করে ছড়ানো ভিডিওটি পুরোনো। ২০১৫ সালের ২৬ আগস্টে হবিগঞ্জে এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে রুহুল আমিন রাহুল নামে এক কিশোর রাস্তায় লাঞ্ছিত করে। এটি সেই ঘটনার দৃশ্য।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান করলে ২০১৫ সালের ৪ সেপ্টেম্বর জাগোনিউজ টুয়েন্টিফোরে প্রকাশিত একটি প্রতিবেদনে একই দৃশ্য খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, হবিগঞ্জ জেলা শহরের রাজনগরের হবিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে রুহুল আমিন রাহুল নামে এক কিশোর প্রেমের প্রস্তাব দেয়। পরবর্তীতে এই ঘটনা জানতে পেরে কিশোরীর আত্মীয় রুহুল আমিনকে চড় থাপ্পড় দেয়। তারপর সেই বছরের ২৬ আগস্টে রুহুল আমিন সেই কিশোরীকে স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে চড়-থাপ্পড় দেয়।
একই বছরের ৫ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, শিক্ষাপ্রতিষ্ঠানের পোশাক পরা কিশোরীকে এক তরুণের সম্প্রতি লাঞ্ছিত করার দাবিতে ছড়ানো ভিডিওটি বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
জাগোনিউজ টুয়েন্টিফোর
প্রথম আলো
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ডকে কখনো বিএনপি আবার কখনো জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারে ব্যবহার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
১০ টাকা চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুর দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি
বিদ্যুৎ বিল প্রসঙ্গে
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অপপ্রচার
ফ্যাক্ট চেক