| ফ্যাক্ট চেক | জাতীয়

সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে

৩০ জুন ২০২৬

মিথ্যা

তুরাগ নদে আরেফিন নামে একজনের লাশ পাওয়া গেছে দাবি করে সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ দিন পর ২৪ জুন মো. আরেফিন (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়; এটি সেই ঘটনারই ভিডিও। সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পা পিছলে পড়ে যায় আরেফিন এবং প্রবল স্রোতে ভেসে পানিতে ডুবে যায়।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে, “Dainik Azadi - দৈনিক আজাদী” ফেসবুক পেজে ২৪ জুন  “নিখোঁজের ৫ দিন পর বান্দরবানের সাঙ্গু নদী থেকে শিশু আরেফিনের মরদেহ উদ্ধার” ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সাথে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওর মিল পাওয়া যায়।

বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা মেইলে এই বিষয়ে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ১৯ জুন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলা শেষে সাঙ্গু নদীতে হাত-মুখ ধুতে গিয়ে পানিতে ডুবে যায় আরেফিন। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্বেচ্ছাসেবী দল তাকে উদ্ধারে তল্লাশি চালালেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ২৪ জুন দুপুরে ডুবে যাওয়ার স্থানের কাছেই স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করেন।

অর্থাৎ, আলোচিত দাবিটি মিথ্যা।

Topics:

অর্থ পাচার ও চাঁদাবাজি প্রসঙ্গে রুহুল কবির রিজভীর নামে অপপ্রচার
মিথ্যা
২৮ সেপ্টেম্বর ২০২৬

সালমানের স্টুডিও ভাঙচুর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
২২ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
২১ সেপ্টেম্বর ২০২৬

পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
মিথ্যা
১৫ সেপ্টেম্বর ২০২৬

টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে

ফ্যাক্ট চেক

সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে

৩০ জুন ২০২৬

<p><span style="font-size: 24px;">সাঙ্গু নদীতে ডুবে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার; ছড়ানো হচ্ছে তুরাগ নদ থেকে লাশ উদ্ধার দাবিতে</span><br /></p>