| ফ্যাক্ট চেক | ধর্মীয়
কুষ্টিয়ায় দরবার শরিফে হামলার পুরোনো দৃশ্যকে হিন্দুদের মন্দির ভাঙ্গার দৃশ্য বলে প্রচার
১৮ অক্টোবর ২০২৬
দেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙ্গার দৃশ্য – এমন দাবি করে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে। তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এটি হিন্দু ধর্মাবলম্বীদের কোনো মন্দির ভাঙ্গার দৃশ্য নয়। চলতি বছরের এপ্রিলে কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে এক দরবার শরিফে হামলার ঘটনা ঘটে। এটি সেই ঘটনার দৃশ্য।
এই বিষয়ে অনুসন্ধানে দৈনিক সমকালের ওয়েবসাইটে গত ১১ এপ্রিলে প্রকাশিত প্রতিবেদনে সংযুক্ত ছবিতে একই দৃশ্য পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর এলাকায় ধর্ম অবমাননার অভিযোগে গত ১১ এপ্রিল এক দরবার শরিফে হামলার ঘটনা ঘটে। এ সময় গণপিটুনিতে আব্দুর রহমান ওরফে শামীম (৬৫) নামে এক ব্যক্তি নিহত হন। গুরুতর আহত হন আরও দু'জন। পরে দৌলতপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
যমুনা টেলিভিশন, বাংলাদেশ প্রতিদিনসহ একাধিক গণমাধ্যম থেকেও একই তথ্য জানা যায়।
অর্থাৎ, দেশে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির ভাঙ্গার দৃশ্য দাবি করে ভিন্ন ঘটনার ভিডিও ছড়ানো হচ্ছে; যা মিথ্যা।
Topics:
মুসলিম ব্যবসায়ীর কারখানায় অগ্নিকাণ্ডের পুরোনো ঘটনা, ছড়ানো হচ্ছে হিন্দুদের ঘরবাড়িতে আগুন দেওয়ার মিথ্যা দাবিতে
পুরোনো মিছিলের দৃশ্যকে বাংলাদেশে “পূজা বন্ধের দাবিতে সাম্প্রতিক মিছিল” দাবি করে প্রকাশ করেছে রিপাবলিক বাংলা
ভোলায় বিএনপির নেতা-কর্মীদের মন্দির ভাঙচুরের দাবিটি মিথ্যা, ছড়ানো ভিডিওটি ২০১৯ সালের লীগ আমলের
হাটহাজারীতে বৈদুতিক গোলযোগজনিত অগ্নিকাণ্ডের ঘটনাকে ‘বাংলাদেশে হিন্দু নিধন’ দাবি করে অপপ্রচার
মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
শ্রীপুরের হারিন্দি গ্রামে হিন্দু নারীকে ধর্ষণের পর হত্যার দাবিটি মিথ্যা
মুসলিম নারীর ওপর হামলার ঘটনাকে সাম্প্রদায়িক ঘটনা দাবি করে প্রচার
গফরগাঁওয়ে মসজিদে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাকে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বলে প্রচার
পাহাড়ে মুসলিমদের বাড়িতে আগুন দেওয়ার ভিডিওকে ভুল তথ্য জুড়ে প্রচার
ফ্যাক্ট চেক