| ফ্যাক্ট চেক | জাতীয়
ব্যারিস্টার সুমন জামিন পেয়েছেন, মুক্তি নয়
১২ মে ২০২৬
সম্প্রতি, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জামিনে কারামুক্ত হয়েছেন দাবি করে একটি তথ্য সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। ব্যারিস্টার সুমন এখনো কারামুক্ত হননি। তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা ছিল। গতকাল (১১ মে) তিনি একটি মামলায় জামিন পেয়েছেন। এখনো তাঁর বিরুদ্ধে আরও ছয়টি মামলা থাকায় আপাতত কারামুক্ত হচ্ছেন না তিনি।
মূলধারার গণমাধ্যম প্রতিষ্ঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম -এর ওয়েবসাইটে গত ১১ মে ‘হত্যাচেষ্টা মামলা: ব্যারিস্টার সুমনের জামিন বহাল, মুক্তি মিলছে না এখনই’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুরে এক যুবদল নেতাকে হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার এ আদেশ দেয়। তবে তাঁর বিরুদ্ধে আরও ৬টি মামলা থাকায় এখনই তাঁর মুক্তি মিলছে না বলে জানান তাঁর আইনজীবী লিটন আহমেদ।
এছাড়াও, অন্যান্য গণমাধ্যম প্রতিষ্ঠান থেকেও এ বিষয়ে একই তথ্য জানা যায়।
অর্থাৎ, ব্যারিস্টার সুমন একটি মামলায় জামিন পেলেও তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না। আলোচিত দাবিটি মিথ্যা।
Topics:
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২১ সালের
পারিবারিক কলহের পুরোনো ঘটনাকে অপহরণ ও ধর্ষণ দাবি করে অপপ্রচার
টাকা না দেয়ায় হাসপাতাল থেকে গর্ভবতী নারীকে ফিরিয়ে দেওয়ার ঘটনাটি নোয়াখালীর নয়, নেপালের
নারীর মরদেহ উদ্ধারের ছবিটি বাংলাদেশের নয়, ভারতের
শিশু নিখোঁজ নিয়ে মহিলা পরিষদের ‘৩১ হাজার শিশু নিখোঁজ’ তথ্যটি ভুল
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
ফ্যাক্ট চেক