| ফ্যাক্ট চেক | জাতীয়
পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য
২৪ মে ২০২৬
পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে - এমন দাবি করে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ছবিটির পেছনের দেয়ালে কক্সবাজার সদর মডেল থানা লেখা রয়েছে।
তবে বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হত্যার বিচার চাওয়ায় এক পুলিশ সদস্যকে আটক করার দাবিটি অসত্য। কক্সবাজার সদর থানার পুলিশ আতিক উল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে আটক করে। তিনি পুলিশের বেশে বিভিন্ন অপরাধ কর্মে জড়িত ছিলেন। আটকের পর থানার ভেতরে তোলা আতিক উল্লাহ আল মামুনের ছবি এটি।
ভিডিওটির বিষয়ে অনুসন্ধান চালালে, বৃহস্পতিবার (২৪ মে) ভোররাত ৩টা ৮ মিনিটে ‘MD Sohel Sikder Rana’ নামে এক ফেসবুক অ্যাকাউন্টে একই ছবি খুঁজে পাওয়া যায়। ক্যাপশন থেকে জানা যায়, কক্সবাজার সদর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সৌরভ শুভ নামে পুলিশ সদস্য আতিক উল্লাহ আল মামুন এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করে।
‘উখিয়া নিউজ’ এবং ‘আলোকিত উখিয়া’ নামে ওয়েব পোর্টালেও একই তথ্যে একই ব্যক্তির ছবি পাওয়া গিয়েছে।
পাশাপাশি, দৈনিক মানবজমিনের উখিয়া প্রতিনিধি সারওয়ার আলম শাহীনের একটি ফেসবুক পোস্ট থেকেও একই তথ্য জানা যায়।
বিষয়টি নিশ্চিত হতে বাংলাফ্যাক্টের পক্ষ থেকে দৈনিক ইনকিলাবের কক্সবাজার প্রতিনিধি শামসুল হক তারেকের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, ছবিটি গতকাল (২৩ মে) রাতে ভুয়া পুলিশ আটকের ঘটনার।
অর্থাৎ, দাবিটি মিথ্যা।
Topics:
Bangla Fact banglafact বাংলা ফ্যাক্ট
গুলিস্তানে বাসে অগ্নিসংযোগের ভিডিওটি সাম্প্রতিক নয়, ২০২৩ সালের
গ্যাসের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার নামে বানোয়াট মন্তব্য প্রচার
শ্রমিক আন্দোলনে ২০ জনের মৃত্যুর দাবিটি মিথ্যা, আওয়ামী লীগপন্থী পেজ থেকে ছড়ানো হচ্ছে ভুয়া তথ্য
বিক্ষোভকারী কর্তৃক মিরপুরে পুলিশ সদস্যকে পেটানোর দৃশ্য ছড়ানো হচ্ছে পোশাকশ্রমিককে বিএনপির নেতাকর্মীদের মারধরের দাবিতে
আন্দোলনে বিশৃঙ্খলা দেখলে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেননি স্বরাষ্ট্রমন্ত্রী
আপনার মতামত দিন
এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?
এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!
0%
0%
আপনার মতামত শেয়ার করুন:
| মন্তব্য সমূহ:
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!
| আরও পড়ুন
হিযবুত তাহরীর নেতা নাসিম গনি ও মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি দু'জন ভিন্ন ব্যক্তি
খাগড়াছড়ির নয়, ভিডিওটি ইন্দোনেশিয়ার
যমুনা টিভি ও ডিবিসি নিউজের ফটোকার্ড নকল করে মির্জা ফখরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার
প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ড. রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার
ফ্যাক্ট চেক