| ফ্যাক্ট চেক | জাতীয়

সীতাকুণ্ডে মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ইয়েমেনের

২ জুন ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলা এবং হামলার পর বেশ কয়েকজন ছাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা - এমন দাবি করে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো হয়েছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, চট্টগ্রামের সীতাকুণ্ডে মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলার দাবিটি সত্য নয়। ছড়ানো ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনারও নয়। ২০২৪ সালে ইয়েমেনের রাজধানী সানার একটি বালিকা বিদ্যালয়ে হুথি মিলিশিয়াদের হামলার ঘটনার দৃশ্য এটি।

ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে ‘@yemeniradar’ নামের এক্স হ্যান্ডেলে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর প্রচারিত একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, ইয়েমেনের সানার উত্তরে হামদানে বালিকাদের একটি স্কুলে হুথি মিলিশিয়াদের হামলার দৃশ্য।

পরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে ইয়েমেনভিত্তিক সংবাদমাধ্যম ‘yemenshabab’-এ ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ভিডিওটিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, রাজধানী সানার উত্তরাঞ্চলীয় হামদান এলাকার একটি বালিকা বিদ্যালয়ে ২৬শে সেপ্টেম্বরের বিপ্লব বার্ষিকী উপলক্ষে জাতীয় অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল কর্তৃপক্ষ। এই অজুহাতেই স্কুলটিতে হামলা চালায় হুথিরা।

এছাড়াও, ইয়েমেন ভিত্তিক সংবাদমাধ্যম ‘Yemennownews’ ও ‘aicaden’ -এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, স্কুলটির দেয়ালে সবুজ রঙের ব্যানার-ফেস্টুন (স্লোগান) ও পতাকা টাঙাতে কর্তৃপক্ষের অস্বীকৃতি এবং ছাত্রীদের ‘মিলাদুন্নবী’ (নবী করিম সা.-এর জন্মবার্ষিকী) উদযাপনে অনীহা প্রকাশের কারণে এই হামলা চালানো হয়।

অর্থাৎ, ইয়েমেনে একটি বালিকা বিদ্যালয়ে হুথি মিলিশিয়াদের হামলার পুরোনো ঘটনাকে চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মহিলা মাদ্রাসায় সন্ত্রাসীরা হামলা করেছে দাবি প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

Topics:

বন্যার পানিতে নামাজের ছবি এআই-সৃষ্ট
মিথ্যা
১৪ জুলাই ২০২৬

বন্যার পানিতে নামাজের ছবি এআই-সৃষ্ট

ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া
মিথ্যা
১৪ জুলাই ২০২৬

ফরিদপুরে এইচএসসি শি ক্ষার্থীদের ওপর পুলিশের গুলি চালানোর দাবিটি ভুয়া

বাঁশখালিতে বন্যায় বসতি ডুবে যাওয়ার দৃশ্য দাবি করে এআই-সৃষ্ট ছবি প্রচার
বিভ্রান্তিকর
১৩ জুলাই ২০২৬

বাঁশখালিতে বন্যায় বসতি ডুবে যাওয়ার দৃশ্য দাবি করে এআই-সৃষ্ট ছবি প্রচার

লাশ ভাসিয়ে দেওয়ার পুরোনো ভিডিওকে চট্টগ্রামের চলমান বন্যা পরিস্থিতির বলে প্রচার
বিভ্রান্তিকর
১২ জুলাই ২০২৬

প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যার দৃশ্যটি বাংলাদেশের নয়, ভারতের

আপনার মতামত দিন

এই পোস্টটি কি আপনার জন্য সহায়ক ছিল?

এখনো কেউ ভোট দেয়নি। আপনিই প্রথম হোন!

0%

0%

আপনার মতামত শেয়ার করুন:

| মন্তব্য সমূহ:

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন!

সীতাকুণ্ডে মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ইয়েমেনের

ফ্যাক্ট চেক

সীতাকুণ্ডে মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ইয়েমেনের

২ জুন ২০২৬

<p>সীতাকুণ্ডে মহিলা মাদরাসায় সন্ত্রাসী হামলার দাবিটি মিথ্যা, ভিডিওটি ইয়েমেনের<br /></p>